Thursday, May 21, 2026

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার মধ্যবয়স্কা মহিলার ক্ষতবিক্ষত দেহ। দেহটি প্রথম দেখতে পান সবজিমাণ্ডি এলাকার সরকারি রেল পুলিশ (GRP)-এর কর্মীরা। সূত্রের খবর, ওই মহিলার (Woman) শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং মুখ ও মাথায় গভীর ক্ষত ছিল।

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫, উচ্চতা প্রায় ৫ ফুট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। মহিলার মুখ ও মাথায় তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ক্ষত এবং মুখে রক্ত ছিল। পুলিশের (Police) মতে, ১৬ নভেম্বর সাবজি মান্ডি থানার ASI ধর্মেন্দ্র (নং ২৯/রেলওয়ে, পিআইএস নং ২৮৮৮৩৯৪৯) থেকে তথ্য পাওয়া যায় যে, রেললাইনের কাছে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া একটি মহিলাদের চপ্পল ও একটি পুরুষদের চটিও পাওয়া গিয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাঁর পরিবার বা পরিচিতদের খোঁজ করছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন পুলিশ আধিকারিকরা। এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ওই মহিলার গতিবিধি বা সন্দেহজনক কোনও ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করার চেষ্টা চলছে। ক্ষতের ধরণ দেখে মনে করা হচ্ছে অত্যন্ত নৃশংসভাবে এই মহিলাকে খুন করা হয়েছে। কিন্তু ঠিক কেন এই মহিলার ওপর কারোর এতটা বিতৃষ্ণা থাকতে পারে সেই নিয়ে এখনও ধন্দে পুলিশ। মহেন্দ্র পার্ক থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখতে একাধিক দল গঠন করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...