Thursday, April 9, 2026

গীতাপাঠের অনুষ্ঠানে কেন গেলেন না: কারণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রবিবাসরীয় কলকাতায় ব্রিগেডে গীতাপাঠের আসর ভরালেন বিজেপির নেতারা। মাঠে উড়ল হনুমান, রামের পতাকা। আবার সেই আসরে যোগ না দেওয়ার বিজেপির (BJP) নেতাদের রাজনীতির শিকার বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। সোমবার কোচবিহার (Coochbihar) সফরের আগে বিজেপি আয়োজিত গীতাপাঠের (Gitapath) আসরে না যাওয়া নিয়ে কারণ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই।

সাধু সন্তদের সামনে রেখে যে গীতাপাঠের আসর আয়োজন করেছিল বিজেপি, মতাদর্শের কারণেই যে তিনি সেখানে যেতে পারেন না, তা স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দাবি করেন, বিজেপির (BJP) অনুষ্ঠানে আমি যাবো কি করে? আপনারাই বলুন এটা যদি নিরপেক্ষ (impartial) অনুষ্ঠান হত আমি অবশ্যই যেতাম। কিন্তু বিজেপির অনুষ্ঠানে কী করে যাব? কিন্তু আমি তো একটা দল করি, আমার তো একটা মতাদর্শ আছে!

আরও পড়ুন : কেন্দ্রের পরিকল্পনার ব্যর্থতায় বিপর্যয়! ইন্ডিগো বিভ্রাটে ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রীর

বিজেপির অনুষ্ঠানে কেন যেতে পারেন না তৃণমূল নেত্রী তার কারণ হিসাবে বিজেপির নেতাজি-গান্ধীজির অবমাননার প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, আমি সব ধর্ম, বর্ণ জাতিকে সম্মান করি। কিন্তু যেখানে বিজেপি সরাসরি জড়িত সেখানে আমি যাবো কি করে? যারা বলছে নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা, আমার বাংলার মাটি আমাকে এই শিক্ষা দেয়নি। শিক্ষকরা আমাকে এই শিক্ষা দেয়নি। যারা বাংলাকে অসম্মান করে, যারা বাংলা বিরোধী তাঁদের সাথে আমি নেই।

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...