Saturday, June 13, 2026

রাজ্যে ভরপুর শীতের আমেজ, উইকেন্ডের আগে আর পারদ পতন নয়

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল পরশ বেশ উপভোগ করতে পারছে বাঙালি। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১১ ডিগ্রির ঘরে থাকতে পারে। বুধবার কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডের আগে পারদ পতনের পূর্বাভাস নেই। তবে আগামী কয়েক দিন রাজ্যের সব জেলাতেই কুয়াশার দাপট চলবে।

হাওয়া অফিস জানিয়েছে উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় এগারো বারোর ঘরে তাপমাত্রা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভোরের দিকে কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় উষ্ণতা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...