Saturday, June 13, 2026

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৩

Date:

Share post:

রবিবার খাস কলকাতার বুকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করায় দুই বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল। অভিযোগ উঠেছিল বিজেপির (BJP) কিছু উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে এবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম, সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় প্যাটিস বিক্রেতা শেখ রেয়াজুল প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘গ্রেফতার হওয়ার খবর পেয়েছি। খুব ভালো হয়েছে। এই ধরনের বিদ্বেষ বন্ধ হওয়া দরকার। আমি ওদের অনুরোধ করেছিলাম খাবার জিনিস নষ্ট না করতে, ওরা শোনেনি।’

গত ৭ ডিসেম্বর ব্রিগেডের মাঠে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। রাজ্যপাল থেকে শুরু করে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা ছিলেন সেখানে। অভিযোগ ‘আমিষ খাবার’ বিক্রি করার জন্য ২ চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা হয়। আক্রান্ত শেখ রেয়াজুল ও মহম্মদ সালাউদ্দিন ময়দান থানায় (Maidan Police Station) লিখিত অভিযোগ করেন। এফআইআরের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...