Monday, April 13, 2026

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক অভিযুক্ত লুথরা ভাইরা: সূত্র 

Date:

Share post:

গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও গৌরব লুথরাকে (Saurabh Luthra and Gaurav Luthra) । ঘটনার দিন থেকেই তাঁরা পালিয়ে থাইল্যান্ডে চলে যান বলে গোয়েন্দাদের কাছে খবর ছিল। সূত্রের খবর, অভিযুক্তদের স্থানীয় কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছে। ভারতীয় তদন্তকারী টিমের ইতিমধ্যেই তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ম্যানেজারসহ এক মালিক অজয় গুপ্তাকে (Ajay Gupta) গ্রেফতার করেছে গোয়া পুলিশ। যদিও নিজেকে কোম্পানির ‘স্লিপিং পার্টনার’ বলে দাবি করেছেন অজয়। তাঁকে জেরা করে লুথরাদের বেআইনি সম্পত্তির ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারী। জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনার দিন দমকল ও উদ্ধারকাজ চলার মধ্যেই ৭ ডিসেম্বর রাত ১টা ১৭ মিনিটে লুথরা ভাইরা অনলাইনে থাইল্যান্ডের টিকিট বুক করেন। এরপরই গোয়া পুলিশ দু’জনের পাসপোর্ট স্থগিত করে এবং ইন্টারপোলের কাছে ‘ব্লু কর্নার নোটিস’-এর আবেদন জানায়। অবশেষে দুজনকেই আটক করা গেছে বলে সূত্রের খবর।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...