Wednesday, May 6, 2026

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ নয়, অনিকেতকেই পোস্টিং দিতে হবে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে।

কলকাতা হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে, অনিকেত মাহাতোর পোস্টিং বদল করে তাঁকে আরজি করে নিয়োগ দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অনিকেতকে তাঁর নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ করে দিতে হবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপ করা হবে। দুই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে অনিকেতের আরজি করে যোগদান নিশ্চিত করবে রাজ্য।

আরও পড়ুন- ফলতায় এসআইআর পর্যালোচনায় গিয়ে বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...