Wednesday, April 22, 2026

পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

Date:

Share post:

রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও পার্টি আর শেষ হচ্ছিল না। চলছিল জোরালো শব্দে গান আর হৈচৈ। একপ্রকার অতিষ্ট হয়েই পাশের ফ্ল্যাট থেকে পুলিশে খবর দিতেই হুলুস্থূল শুরু। হোটেলের পাশের বাড়ির এক মহিলার অভিযোগ পেয়ে পার্টি বন্ধ করতে সেখানে পৌঁছয় পুলিশ। সেই সময়ে পুলিশের ভয়ে পাইপ বেয়ে পালাতে যান পার্টিতে থাকা ২১ বছরের এক তরুণী। বারান্দায় গিয়ে পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন তিনি। হঠাৎ হাত ফসকে হোটেলের কম্পাউন্ডের লোহার গ্রিলের উপর পড়ে যান তিনি। তরুণীর হাত, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে কুন্ডালাহাল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি ICU-তে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর একটি হোটেলে রাতভর পার্টি চলছিল এবং জোর মিউজ়িক বাজছিল। তুমুল শোরগোল, চিৎকার-চেঁচামেচিতে বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ভোর ৫টা নাগাদ পুলিশের হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেন তারা। সেই অভিযোগ পেয়ে ওই হোটেলে পৌঁছন HAL পুলিশ স্টেশনের অফিসাররা। হোটেলে তখন চারটি ছেলে এবং চারটি মেয়ে রুম বুক করে জমিয়ে পার্টি করছিলেন। পুলিশ সেখানে পৌঁছে তাঁদের তিরস্কার শুরু করলে পার্টিতে থাকা এক তরুণী ভয় পেয়ে পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করেন। সে সময়ে পড়ে গিয়ে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। আরও পড়ুন: বন্ডিতে বন্দুকধারীকে খালি হাতে কাবু ফলবিক্রেতা আহমেদের

অন্যদিকে তরুণী ও তাঁর বন্ধুরা পুলিশের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ করেছেন। যদিও পুলিশের তরফে বলা হয়েছে তাদের পোশাকে ক্যামেরা লাগানো ছিল। ফুটেজে তরুণীর বন্ধুদের অভিযোগের সমর্থনে তেমন কিছুই নেই।

Related articles

বিশ্বকাপে গড়াপেটা বিতর্কের নেপথ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাং, চাঞ্চল্যকর রিপোর্ট

টি২০ বিশ্বকাপে(T20 World cup) গড়াপেটা বিতর্কের মধ্যেই উঠে এল বিস্ফোরক তথ্য। এবার বিশ্বকাপের জন্য জুড়ে গেল কুখ্যাত লরেন্স...

নির্বাচনের ফল প্রকাশের পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট: দিন জানাল শিক্ষা সংসদ

৪ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বেরবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বুধবার বিজ্ঞপ্তি জারি করে করে...

কমিশনের বাইক নিষেধাজ্ঞা নিয়ে মামলা হাইকোর্টে, বৃহস্পতিতে শুনানির সম্ভাবনা

ভোটবঙ্গে একের পর এক নজির বিহীন নির্দেশিকা জারি করে চলেছে নির্বাচন কমিশন (ECI) । যে সমস্ত জায়গায় নির্বাচন...

শ্রীজাতর গ্রেফতারির খবর ‘ভুয়ো’! বিজ্ঞপ্তি জারি কমিশনের 

পুরনো কবিতা মামলায় কবি শ্রীজাতর (Srijato) গ্রেফতারি পরোয়ানার খবরে যখন সাহিত্য থেকে সাংস্কৃতিক- রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক...