Friday, May 1, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশী নেতার কুমন্তব্যের তীব্র বিরোধিতা ISF নেতা নওসাদের, শাস্তির দাবি

Date:

Share post:

রাজনৈতিক মতবিরোধ আছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রতি বাংলাদেশের নেতার কুমন্তব্য কোনও মতেই মেনে নেওয়া যায় না। ধিক্কার জানালেন ভাঙড়ের বিধায়ক তথা ISF নেতা নওসাদ সিদ্দিকী। সম্প্রতি বাংলাদেশের এক নেতা আলেম রফিকউল্লাহ আনসারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সরব হলেন ভাঙড়ের বিধায়কও।

সম্প্রতি এক সভায় বক্তৃতায় নওসাদ বাংলাদেশী নেতার বিরোধিতা করে বলেন, “কদিন আগে বাংলাদেশের এক বক্তা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ফারাক আছে, থাকবে। কিন্তু দিনশেষে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশের বক্তা যে খারাপ মন্তব্য করেছেন, আমি ভারতবর্ষ থেকে তাঁকে ধিক্কার জানাচ্ছি।” ভাঙড়ের বিধায়ক এই নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কাছে জবাবদিহি চাওয়ারও দাবি জানান।

এদিন সভায় নওসাদ বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়েও ইউনূস সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সভা থেকেই তিনি ভারত সরকারকে উদ্দেশ্যে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব ইউনুস সরকারের (Yunus Govt) সঙ্গে কথা বলে বাংলাদেশের ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিক।”

Related articles

শ্রমিক দিবস-বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মেট্রো সূচিতে রদবদল, কমলো রেকের সংখ্যা

শুক্রবার সকাল থেকে মেট্রো সূচিতে (Kolkata Metro Schedule) বদল। একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour day), অন্যদিকে বুদ্ধ...

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...