Wednesday, May 6, 2026

শাকিব-তামিমদের উত্থানে জড়িয়ে আছেন খালেদাও, ম্যাচ স্থগিত বাংলাদেশে

Date:

Share post:

৮০ বছর বয়সে  প্রয়াত হয়েছেন বাংলাদেশের(Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর আমলের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল, আছে থাকবে। তবে রাজনীতি-কূটনীতি বাইরে খেলার মাঠে রয়েছে গভীর প্রভাব। তাঁর আমলে দেশের খেলাধুলার উন্নয়ন ঘটেছে, বিশেষ করে ক্রিকেটে। একইসঙ্গে তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

খালেদার বড় ছেলে তারেক রহমান রাজনীতিতে এসেছেন। কিন্ত কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো প্রচারের আলো থেকে দূরে থাকেন। কিন্তু তিনি একজন ক্রীড়াপ্রেমী। ডিওএইচএস স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান হিসাবে ক্রিকেট প্রশাসনের কাজ শুরু করেন কোক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে ডিওএইচএস স্পোর্টস ক্লাব  গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

খালেদা জিয়ার আমলেই বাংলাদেশের ক্রিকেটে(Bangladesh Cricket) উন্নয়ন শুরু হয়। তাঁর আমলেই ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নের জোর দেওয়া হয়। খালেদা জিয়ার আমলেই সে দেশের ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কোকো। বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু করেন কোকো। উন্নতমানের বোলিং মেশিন থেকে শুরু অত্যাধুনিক পরিকাঠামো আনা হয়।

খালেদার (Khaleda Zia) সময়েই  ২০০৪ সালে যুব বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। মিরপুর স্টেজিয়ামের  আধুনিকীকরণের কাজ শুরু হয়। ২০১১ সালে বিশ্বকাপ আয়োজনের নীল নকশা তৈরি হয় কোকোর সময়েই।

বয়স ভিত্তিক টুর্মামেন্ট শুরু হওয়ার পরই তামিক ইকবাল, শাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটারদের উত্থান হয়। এশিয়ার তথা শক্তিশালী দল হিসাবে বাংলাদেশের উত্থান হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শোক প্রকাশ করে মঙ্গলবার বাংলাদেশের প্রিমিয়ার লিগে সব ম্যাচ স্থগিত করা হয়েছে।

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...