Thursday, May 7, 2026

মায়ের মৃত্যুতে রাজনীতির নতুন পর্বে তারিক! দক্ষিণ এশিয়াকে ধন্যবাদ

Date:

Share post:

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেওয়া যে নেহাৎ সৌজন্যের খাতিরে ছিল না, প্রমাণ করে দিলেন বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রীর ছেলে তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান (Tarique Rahman)। শেষকৃত্যের পরের দিন পাশে দাঁড়ানো সকলকে ধন্যবাদ জানাতে গিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে ধন্যবাদ জানান। মহম্মদ ইউনূস (Mohammed Yunus) প্রশাসনের সময়ে যেভাবে শেখ হাসিনাকে ঘিরে ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে, সেই সম্পর্ক মেরামতির দিকে ভারত-বাংলাদেশ এগোনোর বার্তা খালেদা জিয়ার (Khaleda Zia) মৃত্যুতে।

বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের (Interim Government) আমলে বরাবর ভারত বিরোধী সুর শোনা গিয়েছে। যার প্রভাব ভারতীয় দূতাবাসের উপর বারবার পড়েছে। পাল্টা জবাব বাংলাদেশের দূতাবাসের উপর চাপ বাড়িয়ে বজায় রাখতে হয়েছে বারবার। সেই সঙ্গে সংখ্যালঘু (minority) উৎপীড়ন ও মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়েও দুই প্রতিবেশী দেশের মধ্যে বাদানুবাদ বর্তমান সময়ে চরমে।

খালেদা জিয়ার মৃত্যুতে সেই সম্পর্কে পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশে নতুন সরকার গঠনের আগে মৌলবাদী শাসন প্রতিষ্ঠা নিয়ে যখন গোটা বিশ্বে আলোচিত বাংলাদেশ, তখনই রাজনীতিতে প্রত্যাবর্তন তারিক রহমানের। এই পরিস্থিতিতে বিএনপি (BNP) বাংলাদেশে ক্ষমতায় এলে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তারিক। ফলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক তার আগে থেকেই মেরামতির চেষ্টা তারিকের (Tarique Rahman)। মায়ের শেষকৃত্যের মঞ্চ তাঁকে সেই সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

বুধবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। লক্ষ মানুষের জমায়েতে সেই পর্ব সম্পন্ন হয়েছে। তারপরই বৃহস্পতিবার দেশের লক্ষ লক্ষ মানুষকে তারিক রহমান ধন্যবাদ জানিয়েছেন, এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্য। তিনি জানিয়েছেন, অগণিত মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে, খালেদা জিয়া শুধু আমার মা ছিলেন না, অনেক অর্থে এই রাষ্ট্রের মায়ের স্থানে ছিলেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া যে কাজ অসমাপ্ত রেখে গিয়েছেন, তা সমাপ্ত করবেন তিনি। এভাবেই নির্বাচনের (Bangladesh Election) প্রচারের একটি কাজ সেরে রেখেছেন তারিক।

আরও পড়ুন : খালেদার শেষকৃত্যে নতুন সমীকরণ! ঢাকায় পাক-সম্পর্ক ফেরানোর চেষ্টা জয়শঙ্করের

পাশাপাশি নির্বাচনের আগে নিশ্চিত করেছেন প্রতিবেশী দেশগুলির সমর্থনও। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের মতো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলির গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের উপস্থিতি দেখা গিয়েছে বুধবার। তার উল্লেখ করে তারিক জানান, দক্ষিণ এশিয়া (South Asia) অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলির যে প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা। তাঁদের আন্তরিক সহানুভূতি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...