Monday, March 9, 2026

ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম বাদ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সঙ্ঘ জানাল, “দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

Date:

Share post:

৪০ বছর আছি, সাধনা করছি, আমার নামও বাদ গিয়েছে- সোমবার, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের এই অভিযোগ শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দির চত্বর থেকেই এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে একতির বিদ্ধ করেন তিনি। 

এদিন গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পরে ভারত সেবাশ্রম সংঘে (Bharat Sebasram Sangha) যান মুখ্যমন্ত্রী। সেখানে মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জিতেন্দ্র নন্দ মহারাজ জানান, ৪০ বছর আছি, সাধনা করছি । আমার নামও বাদ গিয়েছে। শুনেই উষ্মা প্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে। সাধারণ মানুষের পাশপাশি সাধু- সন্তদের নাম বাদ গিয়েছে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, সেই অন্যায় বরদাস্ত করব না।” 

সঙ্ঘের তরফে জানানো হয়, “দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।” গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার পক্ষে সওয়ালও শোনা যায়। মুখ্যমন্ত্রীর পাল্টা বলেন, “আমি আর আবেদন করতে যাব না। জনগণের আদালতেই গঙ্গাসাগর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।”

সেখান থেকে মুখ্যমন্ত্রী যান কপিলমুনির আশ্রমে। সেখানে পুজো দেন। নিজের হাতে শাড়ি নিবেদন করেন তিনি। পুজোর পরে সেখানে গঙ্গাসাগর মেলা ও সেতু  নিয়ে মমতা বলেন, “মেলা নিয়ে ৭-৮ টা মিটিং হয়েছে। আমি নিজে পরিদর্শন করলাম। একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে। আশা করছি ১ কোটির মানুষ আসবে।”
আরও খবরমঙ্গলে আদালতে যাবেন, প্রয়োজনে শীর্ষ আদালতেও: SIR হয়রানি নিয়ে হুঙ্কার মমতার

spot_img

Related articles

কমিশনের বার্তার পরেই নবান্নে তৎপরতা, জেলাশাসক-পুলিশকর্তাদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যসচিব

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠকের রেশ কাটতে না কাটতেই নবান্নে জরুরি বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী...

হাফ সেঞ্চুরি পার, কুনোয় জন্ম নিল আরও পাঁচ চিতা

দেশে হু হু করে বাড়ছে চিতার সংখ্যা। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জোয়ালা পাঁচটি শাবকের...

মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,...

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...