Monday, March 9, 2026

মঙ্গলে বিনোদপুরে অভিষেকের মেগা সভা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে বীরভূম

Date:

Share post:

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বীরভূমের রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে হতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মেগা জনসভা। সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুত বীরভূম জেলা। অভ্যর্থনার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সভাস্থলে যান বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা।

মাঠ পরিদর্শনের পরে কাজল শেখ বলেন, মঙ্গলবারের এই জনসভা আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনে জয়ের পথ আরও মসৃণ করবে। জেলা তৃণমূল কর্মীদের মধ্যে যে উন্মাদনা ও উৎসাহ তৈরি হয়েছে, তার প্রতিফলন এই সভাতেই দেখা যাবে বলে তাঁর দাবি। দলীয় সূত্রের মতে, জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে এবং বিনোদপুর মাঠ আগামীকাল জনসমুদ্রে পরিণত হবে। কাজল শেখ আরও করেন, বীরভূমের সবক’টি বিধানসভা আসনেই জোড়া ফুল ফুটবে। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল, যারা সারা বছর মানুষের সুখে-দুঃখে শতভাগ পাশে থাকে। এ দিকে জনসভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনোদপুর মাঠ-সহ আশপাশের গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তাবেষ্টনীতে। সভার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন- বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা! দিল্লিতে রাজ্য–কমিশন বৈঠক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, দিল্লিতে একজোট বিরোধীরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সরাসরি ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, অগণতান্ত্রিক...

কমিশনের বার্তার পরেই নবান্নে তৎপরতা, জেলাশাসক-পুলিশকর্তাদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যসচিব

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠকের রেশ কাটতে না কাটতেই নবান্নে জরুরি বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী...

হাফ সেঞ্চুরি পার, কুনোয় জন্ম নিল আরও পাঁচ চিতা

দেশে হু হু করে বাড়ছে চিতার সংখ্যা। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জোয়ালা পাঁচটি শাবকের...