Thursday, May 14, 2026

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

Date:

Share post:

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭ জন ভারতীয় যুবককে উদ্ধার করে ফিরিয়ে আনা হল ভারতে(India)। ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে শনিবার তাঁরা দিল্লিতে ফিরেছেন বলে জানা গিয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার ওই যুবকদের থাইল্যান্ডে ভাল বেতনের চাকরির টোপ দিয়ে পাচারকারী এজেন্টরা নিয়ে যায়। এরপরেই অভিযোগ ওঠে, সেখানে পৌঁছনোর পরে তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এখানেই শেষ নয়, জোর করে মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তাঁদের সাইবার জালিয়াতির কাজ করতে বাধ্য করা হয়। কাজ করতে না চাইলে তাঁদের শারীরিক নির্যাতনের ভয় দেখানো হত বলে জানা গিয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পরেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে জরুরি ভিত্তিতে চিঠি পাঠান। ইয়াঙ্গুনের ভারতীয় দূতাবাস মায়ানমার(Myanmar) সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরিস্থিতির জটিলতা সত্ত্বেও ভারত সরকারের চাপে যুবকদের উদ্ধার করা হয়। তাঁদের পরিবার সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে খুব অল্প সময়ের জন্য তাঁদের সঙ্গে ফোনে কথা হত। তাঁরা কোথায় আছে বা কেমন আছে, কিছুই জানা যেত না। তাই পরিবারের সকলেই বেশ চিন্তায় ছিল।

এমতাবস্থায় ভারত সরকারের পক্ষ থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কোনও অবৈধ এজেন্টের মাধ্যমে বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের সূত্র খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...