Saturday, May 16, 2026

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

Date:

Share post:

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার টাকার দায় মেটাতে ক্রাউড ফান্ডিংয়ের (crowd funding) ঘোষণা করেছিলেন। কিন্তু এই ক্রাউড ফান্ডিংয়ের কোনও দায় জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) নেই, সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল সংগঠনের তরফে। সেই সঙ্গে অনিকেতের (Aniket Mahato) সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও জানানো হল। যদিও এই ঘোষণা এখন মূল্যহীন বলে দাবি করেন অনিকেত।

আচমকাই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছিলেন অনিকেত মাহাতো। সেই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে পোস্টিং নিয়ে বিতর্কে সরকারি চিকিৎসা পরিষেবার (government service) কাজ থেকে সরে যাবেন বলেও জানান। একদিকে যে সংগঠনের সঙ্গে লড়াই করে প্রচারের আলোয় এসেছিলেন অনিকেত, সেই সংগঠনের নীতি ও হিসাব নিয়ে প্রশ্ন তোলেন। আবার যে সরকারি টাকায় চিকিৎসক হয়েছেন, সেই পরিষেবা দেওয়াতেও অস্বীকার করেন।

এবার পাল্টা দিল তাঁর সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। বুধবার একটি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় সংগঠনের সঙ্গে অনিকেত মাহাতোর আর কোনও সম্পর্ক নেই (expulsion)। সেই সঙ্গে অনিকেত যে হিসাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই এক বছরের হিসাবও পেশ করা হয়। যদিও অনিকেতের দাবি, তিনি যখন আগেই জেডিএফ থেকে পদত্যাগ করেছেন তখন বহিষ্কারের ঘোষণা নিরর্থক।

আরও পড়ুন : অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

সরকারি চাকরি ছাড়ার ক্ষতিপূরণের টাকা যে ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে দিয়ে জমানোর বার্তা দিয়েছিলেন অনিকেত, তারও সমালোচনায় জেডিএফ। সংগঠনের তরফে পুলস্ত আচার্য, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদাররা দাবি করেন, যে ক্রাউড ফান্ডিংয়ের কথা অনিকেত বলেছেন, তার সঙ্গে সংগঠনের কোনও যোগ নেই।

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...