Wednesday, April 29, 2026

নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার মূল কারণ FAM4TMC পেজ থেকে শুক্রবার গভীর রাতে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে জানানো হয় যে, ব্রেকিং নিউজ- নন্দীগ্রামে অভিষেক প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিরুদ্ধে।

কী রয়েছে FAM4TMC ভিডিওতে?
স্পষ্ট বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হবেন। এর সপক্ষে অভিষেকের নন্দীগ্রামের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, তুমুল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের ভিড়। তাঁদের সঙ্গে হাত মেলছেন তৃণমূলের সেনাপতি। এবং তাঁরা সবাই চাইছেন অভিষেক নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনে দাঁড়ান। উত্তরে অভিষেক কী বলছেন? FAM4TMC-এর তরফে রিয়া দে মল্লিক জানাচ্ছেন, অভিষেকের বক্তব্য, “তোমাদের মত যুবরা সাথে থাকলে আমি লড়াইয়ে প্রস্তুত”।

বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয়ের সূচনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে শুভেন্দুকে জোরদার ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিপুল জনসমাবেশ হয় অভিষেকের সেই সভাতে। পশ্চিম মেদিনীপুরেও শুক্রবারের সভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।

এরপরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ২৬-এর নির্বাচনে হয়তো নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন অভিষেক। বেশ কয়েক মাস আগে সাংবাদিকরা একবার তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে অভিষেক জানিয়েছিলেন, পার্টি তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালন করবেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর সব পক্ষের।

Related articles

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...