Thursday, March 26, 2026

ছেলে মানসিক ভারসাম্যহীন, SIR নোটিশ আসতেই দুশ্চিন্তায় মৃত্যু বাবার!

Date:

Share post:

এসআইআর বাংলার আর কত মানুষের প্রাণ নেবে তা এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়তো হিসাব পাওয়া যাবে না। কিন্তু ততদিনে বাংলার কত পরিবার যে উজাড় হয়ে যাবে, যাদের দায় নেওয়ার জন্য কোথাও নির্বাচন কমিশনকে (Election Commission) আর খুঁজে পাওয়া যাবে না। সেভাবেই এক মানসিক ভারসাম্যহীন যুবক হারালো নিজের বাবাকে। ছেলের দুশ্চিন্তায় প্রাণ গেল কোচবিহারের (Coochbihar) রহমান বস্তাদরের।

কোচবিহারের মাথাভাঙ্গার অঙ্গারখাটা খাটের বাড়ি এলাকার বাসিন্দা রহমান বস্তাদর (৬৫)। পরিবার সূত্রে জানা যায়, রহমান বস্তাদরের ছোট ছেলে আমিনুর বস্তাদর একজন মানসিক ভারসাম্যহীন যুবক। নাম সংক্রান্ত একটি ভুলের কারণে আমিনুরের নামে এসআইআর সংক্রান্ত নোটিশ (SIR notice) আসে। রহমান স্থানীয় বিএলও-র (BLO) কাছে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে যান। কিন্তু সেখানে তাঁর ধন্দ দূর হয়নি।

পরিবারের দাবি, বিএলও-র (BLO) বাড়ি থেকে আতঙ্ক নিয়ে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন রহমান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন : SIR হয়রানির প্রতিবাদে বর্ধমানে রেললাইন আটকে বিক্ষোভ, ব্যাহত ট্রেন চলাচল

এই ঘটনায় কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এসআইআর-এর নামে যেভাবে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, তারই ফল আজ এই মর্মান্তিক মৃত্যু। একজন নিরীহ মানুষ শুধুমাত্র নোটিশের ভয়েই প্রাণ হারালেন। তৃণমূল কংগ্রেস মৃতের পরিবারের পাশে রয়েছে।

Related articles

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...