Saturday, June 20, 2026

সেলিম আসতেই আলিয়ায় ‘গণ-বয়কট’, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়লেন ছাত্রদের একাংশ

Date:

Share post:

পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন চলছে ‘সামাজিক সাম্য ও সংখ্যালঘুর অধিকার’ নিয়ে আলোচনা। মঞ্চে বক্তব্য রাখছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু হঠাৎই তাল কাটল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে। তিনি মঞ্চে পা রাখতেই অডিটোরিয়ামের ভেতরে শুরু হলো শোরগোল। সেলিম বক্তব্য শুরু করতে না করতেই তাঁর উপস্থিতির প্রতিবাদে কার্যত সভা ‘বয়কট’ করে বেরিয়ে গেলেন পড়ুয়াদের এক বড় অংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, ভরা অডিটোরিয়াম মুহূর্তেই ফাঁকা হতে শুরু করে।

এদিন ওই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকি, সামিরুল ইসলাম সহ আরও অনেকে। নওশাদের বক্তব্যের মাঝপথেই মঞ্চে হাজির হন সেলিম। আর তাতেই দানা বাঁধে অসন্তোষ। সিপিএম নেতার উপস্থিতিতে ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হলের বাইরে বেরিয়ে যেতে শুরু করেন। রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে কার্যত এদিন মুখের ওপর থাপ্পড় খেলেন সেলিম। লাল পতাকার নেতার মুখে ‘সংখ্যালঘু অধিকার’ নিয়ে ভাষণ শুনতে যে তাঁরা মোটেও ইচ্ছুক নন, আলিয়া ক্যাম্পাসের এই ছবিতেই তা স্পষ্ট হয়ে ওঠে।

যদিও এই অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন নওশাদ সিদ্দিকি। মঞ্চ থেকেই মাইক হাতে তিনি দাবি করেন, “নিউটাউনের বাস ছেড়ে দেবে বলে ছাত্ররা বেরিয়ে যাচ্ছে।” তবে নওশাদের এই ‘বাস-তত্ত্ব’ ধোপে টেকেনি। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে নওশাদ কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, “কেন বেরিয়ে যাচ্ছিল সঠিক জানিনা, হতে পারে বাস ধরার তাড়া ছিল। খুব ভালো আলোচনা হচ্ছিল, এটা নিয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই।”

তবে ছাত্রদের একাংশের দাবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বেরিয়ে যাওয়া এক পড়ুয়ার কথায়, “যাঁরা ক্ষমতার অলিন্দে থেকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কেবল রাজনীতি করেছেন, তাঁদের উপস্থিতিতে আমরা থাকতে চাইনি। এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ।” রাজনৈতিক মহলের মতে, নওশাদ পরিস্থিতি চাপা দেওয়ার চেষ্টা করলেও, খোদ সংখ্যালঘু প্রধান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেলিমের এই ‘বয়কট’ বামেদের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের চেষ্টায় বড়সড় ধাক্কা। আলিয়া কাণ্ডে ফের একবার প্রমাণিত হলো, পিরজাদা এবং বামেদের ‘বন্ধুত্ব’ সাধারণ পড়ুয়ারা কতটা সন্দেহের চোখে দেখছেন।

আরও পড়ুন- ‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...