Saturday, June 13, 2026

ট্রাম্পের আবাসনে ‘বন্দুক’ হাতে! সিক্রেট সার্ভিসের হাতে মৃত যুবক

Date:

Share post:

আরও একবার হামলার মুখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী এবার সোজা ট্রাম্পের (Donald Trump) বাড়িতে ঢুকে তার উপর হামলা চালানোর চেষ্টা করে ২০ বছরের এক যুবক। তাকে আটকাতে গিয়ে গুলিতে কার্যত ঝাঁঝরা করে দেয় সিক্রেট সার্ভিসের (Secret Service) বাহিনী। তাদের দাবি, যুবকের হাতে শটগান (shotgun) ছিল। ছিল আগুন জ্বালানোর সামগ্রীও।

রবিবার দুপুরে পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মার-এ-লাগো রিসর্টে অনুমতি ছাড়াই ঢোকার চেষ্টা করেছিল ওই যুবক। সিক্রেট সার্ভিস (Secret Service) জানিয়েছে, উত্তর দিকের গেট থেকে রিসর্টে ঢোকার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। তারপরে তাঁকে গুলি করেন সিক্রেট সার্ভিসের এক এজেন্ট এবং পাম বিচ কাউন্টির ডেপুটি শেরিফ।

আরও পড়ুন : হাসপাতালে কেমন আছেন শরদ পাওয়ার!

এই ঘটনার সময় রিসর্টে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে রয়েছেন। আগেই মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার চেষ্টা হয়েছিল। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভ্যানিয়ায় ভোটের প্রচারে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ট্রাম্প। ওই বছরই ১৫ সেপ্টেম্বর ট্রাম্পের ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সে রাইফেল হাতে এক বন্দুকবাজ ঢুকে পড়েছিলেন। তখন গল্ফ খেলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি মাসের শুরুতেই সেই বন্দুকবাজকে যাবজ্জীবন জেলের সাজা শোনানো হয়েছে।

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...