Friday, April 17, 2026

জলপথে নতুন দিশা: কলকাতায় আসতে চলেছে ওয়াটার মেট্রো

Date:

Share post:

কলকাতার (Kolkata) জল পরিবহন (Water Transport) ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুত করতে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো। নবান্ন (Nabanna) এবং অর্থ দফতর দুই জায়গা থেকেই ছাড়পত্র মিলেছে।

আগামী সপ্তাহে, দোলের পর, কলকাতা পুরসভা (Kolkata Municipality) -র সঙ্গে কোচি (Kochi) ওয়াটার মেট্রোর (Water Metro) প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক (Meeting) হওয়ার কথা। ওই বৈঠকে কী ধরনের বোট ব্যবহার করা হবে, প্রকল্পের মোট খরচ কত হতে পারে এবং বাস্তবায়নের রূপরেখা—এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আরও পড়ুন: অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের পরেও ফের যাদবপুরে র‍্যাগিং-এর অভিযোগ

পরিকল্পনা অনুযায়ী, কোচির আদলে কলকাতাতেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানো হবে। এই বোটগুলি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি দ্রুতগতিরও হবে। ফলে যাত্রীদের গঙ্গা পারাপারে সময় অনেকটাই কমে আসবে।

শুধু ওয়াটার মেট্রো নয়, গঙ্গা তীরকে নতুনভাবে সাজানোর কাজও চলছে। ইতিমধ্যে ৫০টি জেটিকে উন্নত ভাবে তৈরি করা হয়েছে। গঙ্গায় নামানো হয়েছে ১৩টি উন্নতমানের ভেসেল এবং আরও ২২টি ভেসেল তৈরির কাজ চলছে। যাত্রীদের সুবিধার জন্য গঙ্গার ঘাটগুলিতে স্মার্ট কার্ড (Smart Card) গেটও বসানো হয়েছে। সব মিলিয়ে জল পরিবহন ব্যবস্থাকে এক নতুন রূপ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল কোচিতে। সেই মেট্রো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি ও ডিজেল জেনারেটর—দুই ব্যবস্থাতেই চলতে পারে। নবান্ন থেকে জানানো হয়েছে, কলকাতার ওয়াটার মেট্রো প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Related articles

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...

কেরালমের ভোট পরিসংখ্যান কোথায়: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে তৃণমূল

নির্বাচন হয়ে গিয়েছে ৯ এপ্রিল। অথচ বিরোধী রাজ্য কেরালমের ভোট পরিসংখ্যান এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। চলতি বিধানসভা...

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

বিশ্ব অর্থনীতির ‘সুপার পাওয়ার’ হওয়ার হাঁকডাক আর তর্জন-গর্জন কি তবে শুধুই প্রচারের ফানুস? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিকতম...