Saturday, May 2, 2026

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য জনের রূপকথার সাক্ষী থাকল ক্রিকেটের নন্দন কানন। সঞ্জু স্যামসনের ব্যাটেই শাপমুক্তি ভারতের।  ডু অর ডাই ম্যাচে ৫ উইকেটে জিতিয়ে সেমিফাইনালে তুললেন ভারতকে।

১০ বছর আগে এই ইডেনেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি২০ বিশ্বকাপের যাত্রা সমাপ্ত হয়েছিল। সেখানেই আবার ক্যারিবিয়ানদের বধ করে কাপ জয়ের স্বপ্ন উস্কে দিল ভারত। কলকাতা থেকেই মুম্বইয়ের টিকিট নিশ্চিত করল গম্ভীরের দল। দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড।

ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার আটের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। প্রথম একাদশে কোনও বদল হয়নি ভারতের। জিম্বাবোয়ের বিরুদ্ধে দলই অপরিবর্তিত থাকে। ওয়েস্ট ইন্ডিজ দলে ব্র্যান্ডন কিংয়ের জায়গায় আসেন আকিল হোসেন।

৬৮ রানে ক্যারিবিয়ানদের প্রথম উইকেট পড়ে। ৩৩ বলে ৩২ রান করে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই হোপকে দেখে মনে হয়নি তিনি ছন্দে রয়েছেন। সাবলীলভাবে খেলতে পারছিলেন না। শাই হোপ ৩২ রানে বোল্ড হন। বরুণ চক্রবর্তী শুরুর ধাক্কা দেন। রোস্টন চেজ ৪০ রান করেন।

যদিও ভারতের ফিল্ডিংয়ের মান খারাপ ছিল , একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন ভারতীয় ক্রিকেটাররা।তিন-তিনটি ক্যাচ পড়ল। রান আউটের সুযোগ নষ্ট করলেন বরুণ চক্রবর্তী। শেষ দিকে পাওয়ালে ৩৪ , হোল্ডার ৩৭ রান করেন, টি২০ বিশ্বকাপে সুপার আটের ম্যাচে ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪  উইকেটে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বুমরাহ ২ উইকেট নেন।

ভারতীয় ব্যাটিংয়ের নায়ক সঞ্জু। যাবতীয় সমালোচনা, বঞ্চনার জবাব দিলেন। কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ৫০ বলে অপরাজিত ৯৭ রান করে একাই প্রায় দলকে জেতালেন। সেই আনন্দে ভাসালেন ইডেনের ৬৫,৩৫৪ জন দর্শককে। ইশান, অভিষেক, সূর্যদের ব্যর্থতা ঢেকে একাই গম্ভীরভাব কাটিয়ে দিলেন। ম্যাচ জিতিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখার ফাঁকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ আলাপচারিতা সারলেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সাইকিয়া প্রমুখ।

Related articles

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...