Wednesday, March 4, 2026

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

Date:

Share post:

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে প্রকাশ্যে বাম-বিজেপির সমঝোতা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সিপিআইএমের (CPIM) মুখপাত্র ‘গণশক্তি’তে বিজেপির প্রচারের বিজ্ঞাপন নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গণশক্তির (Ganashakti) প্রথমপাতার ছবি দিয়ে কুণালের খোঁচা- বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’!

সামনে বিজেপির (BJP) সমালোচনা করে সিপিএম। কিন্তু পার্টির মুখপত্র ‘গণশক্তি’তে বারবারই জ্বলজ্বল করে বিজেপির বিজ্ঞাপন। তাও আবার প্রথম পাতায়। এর আগেও কেন্দ্রীয় সরকারের ১১ বছরের সাফল্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি দিয়ে বিজ্ঞাপন বেরিয়েছে গণশক্তির প্রথম পাতায়। আর এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সেই মোদির ছবি দিয়ে বিজেপির প্রচারমূলক বিজ্ঞাপন ছাপা হয়েছে প্রথমপাতার লিড নিউজের উপরে। যা নিয়ে ফের তীব্র আক্রমণ করেছেন কুণাল। নিজের এক্স হ্যান্ডেলে খবরে কাগজের প্রথম পাতার ছবি দিয়ে তিনি লেখেন,
“গণশক্তি। বিজেপির প্রচারের দায়িত্বে। বিজেপিকে প্রমোট করতে। কোনো কমরেড/রামরেড বলে উঠবেন, ওটা বিজ্ঞাপন। কাগজে নেয়। তাদের বলি, বাণিজ্যিক কাগজ আর পার্টির মুখপত্রে তফাত আছে। পার্টি যদি তার নীতিতে থাকে, তাহলে টাকার জন্য এভাবে প্রথম পাতার মাথার অংশ বিক্রি করতে পারে না। সিপিএম মুখে যা বলে, সেই অবস্থান সত্য হলে বিজেপি/ কেন্দ্রের প্রচারমূলক বিজ্ঞাপন নিতে পারত না। আসলে এই সিপিএম শুধু বিজেপিকে ভোটই দেয় নি; এবার খোলাখুলি প্রমোট করার কাজ করে যাচ্ছে।”

যে বিজেপিকে দেশের প্রধান শত্রু বলছে সিপিএম (CPIM), সেই দলের প্রচারমূলক বিজ্ঞাপন ছাপছে নিজেদের মুখপত্রের প্রথম পৃষ্ঠায়! এবার কমরেডরা কী বলবেন? এটা তো শুধু কোনও সরকারি বিজ্ঞাপন নয়, এটা আগামী বিধানসভা নির্বাচনে বাংলা দখলের দিবাস্বপ্ন দেখা বিজ্ঞাপন। নিজেদের মুখপাত্রে এই প্রচার ছাপিয়ে কি আলিমুদ্দিন বোঝাতে চাইছে তারাও এর পক্ষে? তাহলে তো এতদিন রাজ্যের শাসকদল যে অভিযোগ করছিল তাতেই সিলমোহর পড়ছে! যদিও এই অভিযোগের কোনও জবাব এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেননি কমরেডরা।

spot_img

Related articles

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...