Saturday, April 18, 2026

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

Date:

Share post:

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩ লক্ষেরও বেশি নাম। ৬০ লক্ষ মানুষের নাম ‘অমীমাংসিত’ তালিকায় রয়ে গিয়েছে। তারপর থেকেই ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা বেড়েছে। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার মত সিদ্ধান্ত নিল মগরাহাটের উস্তি থানার ঘোলা নয়পাড়ার বাসিন্দা রফিক আলি গাজী(৪৪)।

রফিকের পরিবারের অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘বিচারাধীন’ দেখার পর থেকেই চিন্তায় ছিলেন রফিক। পরিবারের অভিযোগ, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন তিনি। ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। আগেও একাধিকবার ভোটও দিয়েছেন। কিন্তু এবার এসআইআর শুনানিতে ডাক আসলে কমিশনের নিয়ম মেনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন রফিক। কিন্তু তারপরেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠেনি তাঁর। সেই আতঙ্ক থেকেই মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রফিক। আরো পড়ুন: বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রফিকের মৃত্যুর খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। মগরাহাট বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ জানিয়েছেন, ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এক প্রতিনিধি ইতিমধ্যেই রফিকের বাড়ি গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর ইতিমধ্যেই এসআইআর-সংক্রান্ত মোট ছয়টি মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে এসেছে বলে দাবি বিভিন্ন মহলের। এর মধ্যে একজন বিএলও-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...