Tuesday, May 5, 2026

কেন তৃণমূলে আইনজীবী সৌরভ? যোগদানের পর উত্তর দিলেন নিজেই

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র(Sourav Chandra)। তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি যোগ দিলেন জোড়াফুল শিবিরে।

চন্দ্রিমা জানান,”খুব বড় পরিবার সৌরভের। পিতৃকূল-সুবল চাঁদ চন্দ্র, তাঁর ছিল বিরাট কাপড়ের ব্যবসা। রাজা রাজেন্দ্র মল্লিকের বংশধর-সৌরভের মাতৃকূল। সৌরভ নিজেকে নিযুক্ত করেছেন আইন পেশার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় এখন আমরা তাঁকে খুব বড় ইনফ্লুয়েন্সার হিসেবে দেখি। ভালো কাজ করছেন। নবীনদের কাছে থেকে আমরা এটাই চাই। সুপ্রিম কোর্ট-সহ অন্যান্য কোর্টে সৌরভ আইনজীবী হিসেবে কাজ করেছেন। জে পি খৈতানের জুনিয়র হিসেবে তিনি কাজ করেছেন।”

চন্দ্রিমা বিজেপিকে তোপ দেগে বলেন,”কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে ইডি-সিবিআই। ৫৯০৬ মামলার মধ্যে মাত্র ২৫ মামলায় দোষী সাব্যস্ত করতে পেরেছে। শতাংশ হিসেবে ধরলে ০.৪২ শতাংশ।”

সৌরভ (Sourav Chandra)কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন। জানিয়েছেন,”বাংলার প্রতি আমার যে অনুভূতি তা নিজের ভাষায় ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। রবীন্দ্রনাথের ভাষায় বলি,”নমোনমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি! গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।” এই বঙ্গভূমিকে যখন দেখি আক্রমণ করা হচ্ছে তখন গায়ে লাগে। আমার মনে হয় এই বিষয়ে আওয়াজ তোলা প্রয়োজন।”

এদিন ঘাসফুল শিবিরে যোগ দিয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আওয়াজ তোলেন সৌরভ। বাংলায় কথা বললেই বাংলাদেশি? বাংলায় কথা বলা কবে থেকে অপরাধ হল?”

Related articles

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...