Wednesday, May 6, 2026

অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে শুক্রবার ধর্না অবস্থান মমতার, মেট্রো চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

Date:

Share post:

এসআইআরে অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে ফের সর্বাত্মক আন্দোলনে নামছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুর দুটো থেকে মেট্রো চ্যানেলে ধর্না অবস্থানে বসবেন তিনি। ধর্মতলায় এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এই মঞ্চ থেকেই বিজেপি (BJP) ও  নির্বাচন কমিশনের সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা।

শুধু আইনি লড়াই নয়, SIR-এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গণ আন্দোলনও চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ৬ মার্চ দুপুর দুটো থেকে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো। সেদিনই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। বহু মানুষ এখনও এসআইআরে বিবেচনাধীন। তাঁদের ভোটাধিকারের দাবিতে সাধারণ মানুষকে নিয়ে এই কর্মসূচি। মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আবার রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। কর্মীদের জন্য স্থির করে দেবেন আগামীর রূপরেখা।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়াই-আন্দোলনের গুরুত্বপূর্ণ ধর্মতলা। সিঙ্গুরে কারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে ধর্মতলায় অনশনে বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই অভিযানের প্রতিবাদে, গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মেট্রো চ্যানেলেই ধর্নায় বসেন মমতা। এর পর ২০২৬-এ বিধানসভা ভোটের আগে যখন এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে, তখন সেই ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্নায় বসছেন তৃণমূল সভানেত্রী।

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...