Thursday, March 5, 2026

অভিষেকের উদ্যোগে নন্দীগ্রাম থেকে দিল্লির AIIMS চিকিৎসা ২ কিশোরীর, সুস্থতার কথা জানালেন স্বয়ং তৃণমূলের সেনাপতি

Date:

Share post:

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করে রোগী ও পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের পরে নন্দীগ্রাম। সেখানেও উপকৃত হচ্ছে অনেকে। হৃদয়েক জটিল রোগে আক্রান্ত হয়েছন নন্দীগ্রামের দুই কিশোরী। সুপর্ণা জানা ও অর্পিতা দলুই নামে ওই দুজন নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরে আসেন। চিকিৎসকরা বিষয়টি জানান অভিষেককে। তাঁরই উদ্যোগে দুই কিশোরীকে চিকিৎসার জন্য দিল্লির এইমস-এ (AIIMS) পাঠানো হয়। চিকিৎসার পর অবশেষে তারা সুস্থ হয়ে উঠছে।

হার্টের জটিল অসুখে ভুগছিল সুপর্ণা জানা ও অর্পিতা দলুই। অনেক চিকিৎসক দেখিয়েও সম্পূর্ণ সুস্থ করা যাচ্ছিল না। এর মধ্যেই নন্দীগ্রামে শুরু হয় সেবাশ্রয় শিবির। সেখানে এই দুই কিশোরীকে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যরা। দুটি পৃথক পরিবার হলেও সমস্যাটা একইরকম ছিল। সেবাশ্রয়ের চিকিৎসকরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি জানান। খবর পেয়েই উদ্যোগ নিয়ে এই দুই কিশোরীকে চিকিৎসার জন্য নয়াদিল্লির এইমস হাসপাতালে পাঠান অভিষেক (Abhishek Banerjee)। সেখানে চিকিৎসার পর অবশেষে তারা সুস্থ হয়ে উঠছে।

এইমস হাসপাতালে যাওয়া, গোটা চিকিৎসা প্রক্রিয়া এবং পরিবারের কাছে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার যাবতীয় খরচ বহন করেছেন অভিষেক। সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “নন্দীগ্রামের দুটি তরতাজা প্রাণ সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি আনন্দিত যে আমরা এটি সম্ভব করার ক্ষেত্রে একটি ছোট ভূমিকা পালন করতে পেরেছি। নন্দীগ্রামে আমাদের সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন আমরা দুই কিশোরী, সুপর্ণা জানা এবং অর্পিতা দলুই সম্পর্কে জানতে পারি। দুজনেই জটিল হৃদরোগে ভুগছিলেন।“

অভিষেক লেখেন, ‌“তাদের পরিবারগুলি যে আর্থিক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা অভাবনীয় এবং এই ধরনের গুরুতর চিকিৎসা তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। বিষয়টি আমাদের নজরে আসতেই নয়াদিল্লির এইমস হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। যেখানে তাঁরা প্রয়োজনীয় বিশেষ চিকিৎসা পেয়েছেন। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা নিশ্চিত করেছি যে তাঁদের চিকিৎসার যেন কোনও ত্রুটি না থাকে। আমি বিশ্বাস করি কোনও শিশুর জীবন অর্থনৈতিক দুর্দশার কারণে সীমাবদ্ধ থাকতে পারে না।“

আপাতত দুই কিশোরীর চিকিৎসা চলছে নয়াদিল্লির এইমস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, খুব শীঘ্রই দু‌জনকে ছেড়ে দেওয়া হবে। দুই কিশোরীকে শুভকামনা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তারা যেন শীঘ্রই নতুন জীবনীশক্তি এবং উজ্জ্বল হাসি নিয়ে বাড়ি ফিরে আসে। যে কোনও সমাজের প্রকৃত মাপকাঠি হল সংবেদনশীল বিষয়ে তারা কতটা অনুভূতিপ্রবণ।“

spot_img

Related articles

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...