Saturday, May 9, 2026

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, কালো পোশাকে হাতা-খুন্তি নিয়ে অভিনব মিছিল মহিলা তৃণমূলের

Date:

Share post:

গ্যাস নেই রান্না নেই – মোদি সরকারের বিরোধিতায় আন্তর্জাতিক নারী দিবসে (international Women’s Day) অভিনব প্রতিবাদ তৃণমূল মহিলা কংগ্রেসের। শনিবার থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম (domestic cylinder price hike) বেড়েছে। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নারী দিবসের দিনই কালো পোশাকে মহিলাদের পথে নামার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেঁধে দিয়েছিলেন প্রতিবাদের সুর, ‘নো গ্যাস নো রান্না’। নেত্রীর নির্দেশকে শিরোধার্য করে রবিবাসরীয় সকালে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কালো পোশাকে মহিলা তৃণমূল কংগ্রেসের এগিয়ে গেল ধর্মতলার দিকে।গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসনপত্র নিয়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) ও চন্দ্রিমা ভট্টাচার্যরা (Chandrima Bhattacharya)।

নারী দিবসের (international Women’s Day) এই মিছিলের পরিকল্পনার দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যকে দেন তৃণমূল সুপ্রিমো। হাতা -খুন্তি -কড়া- প্রতীকী গ্যাস উনুনু নিয়ে সকাল ১১ টা নাগাদ এই মিছিল শুরু হয়। সারা রাস্তা ধরে মোদি সরকারের আমলে রান্নার গ্যাস ও জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দেন মহিলারা। অনেকের হাতে এসআইআর বিরোধী প্ল্যাকার্ডও দেখা যায়। মিছিল শেষ হয় ধর্মতলার ধর্না মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মিছিলে অংশগ্রহণকারী সকলকে মঞ্চে বসার ব্যবস্থা করে দেন।

 

Related articles

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...