Saturday, May 16, 2026

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

Date:

Share post:

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু’ দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও আইএসএল(ISL) এর সূচিতেও। আগামী ৩ মে আইএসএলের(ISL) মোহনবাগান , ইস্টবেঙ্গল ম্যাচের দিন ক্ষন নির্ধারিত হয়েছে। কিন্তু তারপরের দিনই বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা এই পরিস্থিতিতে ৩ মে যুবভারতীতে ডার্বি (Derby) হওয়া কার্যত অনিশ্চিত। কারণ পর্যাপ্ত পুলিশে নিরাপত্তা পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে সূচি বদল হতে পারে।

আপাতত দুটি পথ খোলা রয়েছে। এক ডার্বি অন্য রাজ্যে নিয়ে যাওয়া। এর আগেও ইস্ট মোহনের ম্যাচ হয়েছে ভুবনেশ্বরে। কলিঙ্গ স্টেডিয়ামে বিকল্প ভেন্যু হতে পারে। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই চাইবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে বড় ম্যাচ খেলতে। এই পরিস্থিতিতে দ্বিতীয় অপশন দ্বিতীয়ত ডার্বির দিন পরিবর্তন করা। নির্বাচনকে গুরুত্ব দিয়েই ডার্বির দিন পিছিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে ১৭ মে হতে পারে এমন একটা সম্ভবনা আছে ।

ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলেও ।আপাতত ইডেনে তিনটি ম্যাচ দেওয়া হয়েছে। কিন্তু আইপিএলের সময় কলকাতায় কোন ম্যাচ সম্ভবত দিতে পারবে না বিসিসিআই। ফলের নাইটরা তাদের কটা হোম ম্যাচ ইডেনে খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...