Friday, May 22, 2026

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

Date:

Share post:

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো প্রার্থী তালিকা (BJP candidate list) নিয়ে প্রথম দিন থেকে রাজ্যের সর্বত্র বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা। এবার কলকাতা বিজেপি সদর দফতরে (BJP party office) এসে বিজেপি কর্মীদের দাবি দিল্লি থেকে পাঠানো নেতা সুনিল বনসল (Sunil Bansal) টাকা নিয়ে বিজেপির প্রার্থী তালিকা তৈরি করছেন। শুক্রবারের পর শনিবারও ফের বিক্ষোভে উত্তাল বিজেপির সল্টলেকের সদর দফতর।

এবার প্রার্থী বিক্ষোভ বিজেপি নেতা অর্জুন সিংকে (Arjun Singh) নিয়ে। ভাটপাড়া এলাকার বিজেপি কর্মীরা প্রশ্ন তোলেন, নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী করা হল অর্জুন সিংকে। পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশে এবার দেখা গেল ভাটপাড়া থেকে প্রার্থী হয়েছেন তাঁরই ছেলে পবন সিং (Pawan Singh)। বিজেপিতে এভাবে পরিবারতন্ত্র কীভাবে রাখা হচ্ছে? যাঁরা দলবদল করলেন তাঁরা পরিবারের লোক নিয়ে টিকিট পেল। অথচ যে নেতারা বিজেপির সঙ্গে শুরু থেকে থাকলেন সেই প্রিয়াঙ্গু পাণ্ডেকে টিকিট দেওয়া হল না।

শনিবার শুধুমাত্র ভাটপাড়া, জগদ্দল এলাকার নয়, হুগলির চাঁপদানি (Champdani) থেকে কর্মীরা এসে সল্টলেক অফিসের বাইরে বিক্ষোভ দেখান। তাঁরা চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং-কে নিয়ে বিক্ষোভ দেখান। এতদিন জেলার প্রার্থী নিয়ে বিক্ষোভ জেলা সদর দফতরগুলিতে দেখা যাচ্ছিল। এবার সেই বিক্ষোভ হুগলি, উত্তর চব্বিশ পরগণার মতো জেলা থেকে সোজা উঠে এলো সল্টলেকের দফতরে।

আরও পড়ুন : ২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

এই বিক্ষোভের মাঝেই বেরিয়ে এলো প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে দলীয় কর্মীদেরই টাকার বিনিময়ে বঞ্চিত করছেন তেমন অভিযোগও সরাসরি সল্টলেক দফতরের বাইরে দাঁড়িয়ে করলেন বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। দাবি করলেন, সুনীল বনসল (Sunil Bansal) উত্তরপ্রদেশে ভোটে বিজেপিকে জিতিয়েছিলেন। এবার বাংলায় এসে টাকার বিনিময়ে প্রার্থী (BJP candidate) করছেন। সেই সঙ্গে রাজ্য সভাপতির বিরুদ্ধে তাঁদের অভিযোগ, শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) সব জানেন। সব জেনেও তিনি চুপ করে বসে রয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার যখন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন শমীককে ঘিরে, তখন তিনি দাবি করেন, দল যাকে প্রার্থী ঘোষণা করবে, সেটাই চূড়ান্ত হবে। স্পষ্ট করে দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব যাঁকে প্রার্থী বলে ঘোষণা করবে তাঁকে মেনে নিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বাধ্য।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...