Friday, May 22, 2026

অম্বর রায় টুর্নামেন্টে দুরন্ত ছন্দে মার্লিন গ্রুপের ওয়াইএসসিই কলকাতা ক্লাব প্যাভিলিয়ন

Date:

Share post:

সিএবি (CAB) আয়োজিত অম্বর রায় অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স ওয়াইএসসিই (YSCE) কলকাতা ক্লাব প্যাভিলিয়নের। বর্তমানে মার্লিন গ্রুপের অন্যতম ভেঞ্চার ওয়াইএসসিই কলকাতা ক্লাব(YSCE Kolkata Club )প্যাভিলিয়ন। সিএবির বয়সভিত্তিক এই ক্লাব পর পর তিন ম্যাচে জয় পেয়ে ইতিমধ্যেই কোয়ালিফায়ার রাউন্ডে টিকিট নিশ্চিত করে ফেলেছে। টানা তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে এই সাফল্য অর্জন করেছে দলটি ওয়াইএসসিই।

প্রথম ম্যাচে ওয়াইএসসিই  কলকাতা ক্লাব (YSCE Kolkata Club)প্যাভিলিয়ন ২৩০ রানে বালিগঞ্জ ইউনাইটেডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে কলকাতা ক্লাব প্যাভিলিয়ন ২৮৭/৫ রান তোলে, জবাবে বালিগঞ্জ ইউনাইটেড ৫৭/৯ রানেই থেমে যায়। দ্বিতীয় ম্যাচে কলকাতা প্যাভিলিয়ন ক্লাব ৭ উইকেটে হাওড়া ইউনিয়নকে হারায়। ওই ম্যাচে ক্লাব প্যাভিলিয়ন ১০ ওভারে ৪৯/৩ রান তোলে, এবং হাওড়া ইউনিয়ন ৪৮ রানে অলআউট হয়ে যায়।

তৃতীয় ম্যাচে প্যাভিলিয়ন ক্লাব দক্ষিণ কলকাতা সংসদকে ৩৪ রানে পরাজিত করে। এই ম্যাচে ক্লাব প্যাভিলিয়ন ৩৫ ওভারে ১৪৩/৯ রান করে, জবাবে দক্ষিণ কলকাতা সংসদ ৩৫ ওভারে ১০৯/৮ রানেই থেমে যায়।

মার্লিন গ্রুপের এই ক্লাবটি লক্ষ্য এবার কোয়ালিফায়ারে এই পারফরম্যান্স ধরে রাখা।

Related articles

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...