Tuesday, May 26, 2026

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

Date:

Share post:

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। ‘বিচারাধীন’ তকমা ঘুচে অতিরিক্ত ভোটার তালিকায় নাম উঠেছে প্রার্থী জাকির হোসেন, বায়রন বিশ্বাসের। এছাড়াও নাম উঠেছে ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কলিতার মাজিরও। ফলে মনোনয়ন দাখিলে তাঁদের আর কোনও আইনি জটিলতা রইল না। রাজ্যে SIR শুরু হওয়ার প্রায় চার মাস পর গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন তালিকায় নাম উঠেছিল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। আরও পড়ুন: সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সেই তালিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা, জঙ্গিপুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন, সাগরদিঘির বায়রন বিশ্বাস এবং বিজেপি প্রার্থী কলিতা মাজি। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’ থাকলে সেই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারবেন না। ফলে প্রার্থী ঘোষণার পর এই পরিস্থিতি তৈরি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক শিবিরে উদ্বেগ বাড়ে। তবে সোমবার মধ্যরাতে অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। জাকির হোসেন ও বায়রন বিশ্বাসের মতো প্রার্থীরা মঙ্গলবার সকালে নিজেদের বুথে গিয়ে নাম তালিকায় নাম ওঠা নিশ্চিত করেন।

Related articles

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...