Saturday, May 30, 2026

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

Date:

Share post:

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)। একদিকে বাংলার প্রশাসনিক পদ থেকে রাজ্যকে সুষ্ঠুভাবে চালাতে সক্ষম আধিকারিকদের সরিয়ে একদিকে রাজ্যকে পঙ্গু করার চেষ্টা। অন্যদিকে সেই জায়গায় বসানো হচ্ছে বিজেপি রাজ্যের একের পর এক দাগী আধিকারিকদের। সেই দুর্নীতির প্রতিস্থাপনের পর্দাফাঁসের তৃতীয় পর্বে আরও এক আধিকারিকের পরিচয় তুলে ধরল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC), যেখানে স্পষ্ট বাংলায় জরুরি অবস্থা জারি করে নির্বাচনের ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এবার প্রকাশ্যে উত্তর দিনাজপুরের জেলাশাসকের বিজেপি-যোগ।

রবিবার নতুন করে রাজ্যের বিরাট সংখ্য়ায় প্রশাসনিক আধিকারিক পদে বদল হয়। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৌসিফ রহমান এক্সপোজ সিরিজ ৩-এ উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমারের পারিবারিক পরিচয় তথ্য সহ প্রকাশ করেন। বিবেক কুমারকে নিয়ে কুণাল বলেন, উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমারকে বসিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর বাবা বীরেন্দ্র কুমার সিং নবীননগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক ও ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ। যাঁরা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। আরও পড়ুন: তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

এর আগে নির্বাচন কমিশনের বদলি করা পুলিশ পর্যবেক্ষক ও পর্যবেক্ষদের আসল চেহারা কী এর আগে একাধিক পর্দাফাঁস সিরিজে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে ছিল মালদহের চারটি বিধানসভার পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্ত, বনগাঁ দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অজয় তাটে সারিয়র, গাজোলের সাধারণ পর্যবেক্ষক ধীরজ কুমার, মধ্যমগ্রামের পর্যবেক্ষক অরিন্দম ডাকুয়া, বালিগঞ্জের পর্যবেক্ষক গন্ধম চন্দ্রদুর। আর এবার সম্পূর্ণ ছবি তথ্য তুলে ধরে পর্যবেক্ষক নিয়োগে কমিশনের সক্রিয় এনডিএ যোগের প্রমাণ দিল তৃণমূল।

কুণাল ও তৌসিফ জোরের সঙ্গে বলেন, কিন্তু বিজেপি জানে না, এভাবে বাংলা দখল সম্ভব নয়। কারণ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মানুষের মন থেকে তাঁকে সরানো যাবে না। তাই ৪ মে-র পর আড়াইশোরও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজেপির সব চক্রান্ত উড়িয়ে আবার জিতবে বাংলা ও বাংলার মানুষ।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...