Thursday, June 25, 2026

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

Date:

Share post:

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ দিন পর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। সূত্রের খবর, শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়। আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায়ের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। দ্বিতীয় অভিযোগটি করতে তালসারি যেতে পারেন প্রিয়াঙ্কা।  

স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পাঁচদিন পর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দায়ের হয় প্রথম এফআইআর (FIR)। শনিবার ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের সদস্যদের সঙ্গে টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শান্তিলাল মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাস (Sourav Das), যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়রা (Basabdatta Chatterjee)। দ্বিতীয় দফার এফআইআর দায়ের করতে তালসারিতে যেতে পারেন প্রিয়াঙ্কা। সঙ্গে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু, সৌরভের সঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

অভিনেতার মর্মান্তিক পরিণতির পর থেকেই প্রযোজনা সংস্থার ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে। এরপরই গত পয়লা এপ্রিল ম্যাজিক মোমেন্টসকে চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রযোজনা সংস্থার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ফোরামের তরফ থেকে এফআইআর করার সিদ্ধান্তের কথা জানানো হয়। সেই মতো এদিন দুপুরে সংস্থার সদস্যরা থানায় হাজির হন। 

থানা থেকে প্রায় আড়াই ঘণ্টা পরে বেরিয়ে ফোরামের তরফে শান্তিলাল মুখোপাধ্যায় জানান, “FIR দায়ের করেছি সুষ্ঠু তদন্তের দাবিতে। FIR-এর কপি অনলাইনে পাওয়া যাবে। এর পরের পদক্ষেপ কী হবে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পুলিশের তরফে সমস্ত রকম সাহায্য পেয়েছি। আমাদের আইনজীবীর পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে।“

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...