Sunday, June 14, 2026

প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! দলীয় প্রার্থীর অনুগামীর ‘হামলা’য় মাথা ফাটল নেতার

Date:

Share post:

ফের ভোটের (West Bengal Election) আগেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, বরানগরে প্রবীণ বিজেপি কর্মী রাজীব মিশ্রের মাথা ফাটিয়েছে নবীন বিজেপি (BJP worker) কর্মীরা। সোমবার রাত থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন বচসার ঘটনা সামনে এসেছে। বিজেপিরই ‘কার্যকর্তা’কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠলো বরানগরের বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আরও পড়ুন: পরীক্ষা শেষের একমাসেই ফল! আজ প্রকাশ হতে পারে CBSE দশমের রেজাল্ট

সোমবার রাতে বরানগর (Baranagar) থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী। তিনি তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারের অভিযোগ তোলেন। অন্যদিকে অভিযোগ ওঠে বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি প্রার্থীর কার্যালয়ের সামনে বচসা বাধে। সেখানেই রাজীব মিশ্রের মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। এদিন তাঁকে প্রকাশ্যে রাস্তায় তাড়িয়ে ধরে মারা হয়। রাজীব মিশ্র অভিযোগ করে বলেন, “আমি ওঁর প্রচারে যাইনি। এদিন গেছিলাম গোপাল লাল ঠাকুর রোডের কার্যালয়ে। কিন্তু গিয়ে দেখি ঝামেলা হচ্ছে। আমি বলি, রাস্তায় নয়, যা হবে ভিতরে হোক।” আক্রান্ত ওই বিজেপি নেতা অভিযোগ করেন, “আমাকে দেখেই ওরা বলে, একে আজ মেরেই ফেলব। তারপর রাস্তায় তাড়া করে মারে। হেমন্ত সাউ, কিরণ দাস আরও অনেকে মিলে মারধর করে।”

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...