Sunday, June 14, 2026

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

Date:

Share post:

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সিতাই ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থী সঙ্গীতা রায় ও অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে কোচবিহারের এবিএন শীল কলেজ গ্রাউন্ড থেকে পুরাতন পোস্ট অফিস মোড় পর্যন্ত রোড শো  করেন তৃণমূল সেনাপতি৷

দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন উত্তরের কোচবিহারে (Coochbehar) প্রথমে রোড শো করেন তিনি। রোড শো শেষে রথ সভাও করেন তিনি। অভিষেক আবেগে ভাসে কোচবিহারের রাস্তা।

এদিন হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে রোড শো করেন অভিষেক (Abhishek Banerjee)। কখনও হাত নেড়ে, কখন হাত জোড় করে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন তিনি। অভিষেকের সঙ্গে হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন উপস্থিত জনতা। তৃণমূলের প্রতীক, বেলুন, ব্যানার, ফেস্টুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

দলীয় প্রার্থীদের সমর্থনে সেখানেই রোড শো করছেন অভিষেক, প্রতিটি জায়গাতেই জনপ্লাবন। এখানেও তার ব্যতিক্রম হল না। জনতার উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড় উপচে পড়ে। গাড়ি থেকে গোলাপফুলের পাপড়ি ছুড়ে দেন অভিষেক।

কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...