Tuesday, June 16, 2026

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র। পরিষেবা থেকে অন্যান্য সময়ে যেভাবে এই এলাকার মানুষের পাশে থাকেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা, তাতে বজবজ (Budge Budge) বিধানসভা কেন্দ্রে খুঁজেই পাওয়া যায় না বিজেপিকে। বুধবার সেই কর্মীদের ভরসাতেই বজবজের পূজালী থেকে ৪ তারিখ নির্বাচনের ফলাফলের (election result) পরে আবির খেলতে আসার আশ্বাস দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধানসভা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিজের ঘরের মতো। সেখানে প্রতিবার ভোটের ব্যবধান যেভাবে বাড়ে তার জন্য যে তৃণমূলের পরিষেবাই দায়ী, বজবজে প্রার্থী (TMC candidate) অশোক দেবের সমর্থনে রোড শো থেকে সেটাই মনে করিয়ে দেন অভিষেক। নিজের রাজনৈতিক জীবনের কথা মনে করে রোড শো (road show) শেষে অভিষেক মনে করিয়ে দেন, ২০১৪ সালে যখন প্রথম বার আমি প্রার্থী হিসাবে এখানে প্রচারে আসি, বজবজে একটা কর্মিসভা ছিল। ঘোষ প্যালেসে। আমার এখনও মনে আছে। মহেশতলাতে একটা কর্মিসভা ছিল। এই অশোক দেব (Ashoke Deb) হাসপাতালে ভর্তি ছিলেন। স্যালাইনের টিউব হাতে নিয়ে কর্মিসভায় এসে যোগ দিয়েছিলেন, আমাকে জেতানোর জন্য।

যেভাবে এলাকার শীর্ষ নেতৃত্ব স্থানীয় মানুষ থেকে কর্মীদের জন্য কাজ করেছেন, সেটাই ফিরিয়ে দেওয়ার আবদার করেন অভিষেক। মনে করিয়ে দেন, আমাদের সবার এটা দায়বদ্ধতা। আপনারা ২০২১ সালে ৪৪ হাজার ভোটের বেশি ব্যবধানে অশোক দেবকে জিতিয়েছিলেন। আমাকে জিতিয়েছিলেন ১ লক্ষ ১৭ হাজার ভোটে ২০২৪ সালে। আপনাদের কাছে আবদার রাখবো আমার ব্যবধানকে টপকে অশোকদাকে (Ashoke Deb) জেতাতে হবে। টপকাতে হবে ১ লক্ষ ১৭ হাজারের ব্যবধানকেও।

বজবজ এলাকায় বিজেপির যে কোনও প্রভাব নেই তা স্পষ্ট করে দিয়ে এদিন অভিষেক দাবি করেন, নির্বাচনী প্রচার মিছিল যেন পুরোটাই বিজয় মিছিলে পরিণত হয়েছে। এখানে বিজেপিকে দেখাই যায় না। তাই এখানে ডিজে শোনার কোনও লোক নেই। এখানে রবীন্দ্র সঙ্গীতই যথেষ্ট।

বাস্তবে যে পরিষেবার জোরে বজবজে এই বিপুল জনসমর্থন সেই পরিষেবার আশ্বাস আবারও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দেন কিভাবে করোনার সময় সেখানে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন তৃণমূলের কর্মীরা। যে পরিষেবা করোনার সময় নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রেও পাওয়া যায়নি, তা পেয়েছেন ডায়মন্ড হারবার তথা বজবজের মানুষ। এ দিনও অভিষেক আশ্বাস দেন, পরিষেবার ক্ষেত্রে কোনও খামতি রাখব না। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য উজাড় করে দেব কাজ করার জন্য।

আরও পড়ুন : মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

আর সেই পরিষেবার ভরসাতেই ৪ মে বজবজে যে তৃণমূলের জয় নিশ্চিত হচ্ছে তাও স্পষ্ট করে দেন অভিষেক। তিনি জানান, ৪ তারিখ যদি পারি বিকেলের দিকে একবার আসব। আবির খেলতে। কাছাকাছি আছে। চেষ্টা করব আসার। অনেক কাজ থাকে। তার মধ্যেও যদি পারি সন্ধ্যের দিকে আসার চেষ্টা করব।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...