Friday, June 19, 2026

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

Date:

Share post:

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে। ঘটনার তদন্তে নেমে সেই আবাসনেরই এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদের নাম রাকেশ সুদ (৬২) এবং তাঁর ছেলে করণ সুদ (২৭)। ঘটনায় গুরুতর আহত হয়েছে কারণের কাকাতো ভাই রাহুল। শুক্রবার রাত সাড়ে ন’ টা নাগাদ আহতদের পরিবার হাসপাতালে নিয়ে যায় সেখান থেকেই খবর পায় পুলিশ। আরও পড়ুন: মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর ওই আবাসনের এই আসাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দাবি, পূর্ববর্তী বিবাদের জেরেই এই হামলার ঘটনা। আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘অলকনন্দার তারা অ্যাপার্টমেন্টস দক্ষিণ দিল্লির সবচেয়ে নিরাপদ আবাসিক এলাকা হওয়ার কথা ছিল। প্রয়াত শ্রীমতী সুষমা স্বরাজ এবং বহু সাংসদ সেখানে বহু বছর বসবাস করেছেন। সেখানে এই জোড়া খুন দিল্লির আইন-শৃঙ্খলার অবনতির কথাই প্রমাণ করল।’’

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...