Tuesday, April 21, 2026

নির্বাচনী প্রচার থেকে ফের বাংলার মনীষীদের অপমান! যোগীর বিরুদ্ধে সরব তৃণমূল-সপা

Date:

Share post:

বাংলার মনীষীদের অপমান করাই যেন বিজেপির বহিরাগত নেতাদের প্রথা, আর এই প্রথা দিয়েই বাংলা-প্রেম দেখাতে মরিয়া বিজেপি! বারবার বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় এসে যেভাবে বাংলার মনীষীদের অপমান করছেন তাতে তাঁদের সংযত করার কোনও পথেই যে হাঁটেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব, ফের একবার প্রমাণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) ও নেতাজি সুভাষচন্দ্র বোসকে (Netaji Subhash Chandra Bose) একসঙ্গে অপমান করলেন যোগী আদিত্যনাথ। সেই ভিডিও তুলে ধরে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। যোগীর মুখোশ খুলতে ছাড়লেন না সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

বাংলায় ম্যারাথন নির্বাচনী প্রচার করে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জনসভা করেন তিনি। সেখানেই দাবি করেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব। একসঙ্গে এভাবেই স্বামীজি ও নেতাজিকে অপমান করেন বিজেপির অজ্ঞ নেতা।

এরপরই উত্তরপ্রদেশে বুলডোজার চালানো নিয়ে বাংলায় ব্যাপক প্রচার চালানো যোগী আদিত্যনাথকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) কটাক্ষ, হ্যালো বুলডোজার-বুদ্ধি যোগী আদিত্যনাথ, নিজের তথ্য সংশোধন করুন। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’। স্বামী বিবেকানন্দ বলেননি। দয়া করে নিজের উত্তরপ্রদেশে ফিরে গিয়ে ফানটা খান, বাংলাকে ছেড়ে দিন। আপনি একটি মজায় পরিণত হয়েছেন।

সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) কটাক্ষ করে দাবি করেন, বাংলা সম্পর্কে বিজেপির নেতাদের সম্পূর্ণ ও লজ্জাজনক অজ্ঞতা প্রতিদিন প্রমাণিত হচ্ছে। না যোগী আদিত্যনাথ, স্বামী বিবেকানন্দ নন, নেতাজি সুভাষচন্দ্র বোস এই স্মরণীয় স্লোগানটি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব – বলেছিলেন। বিজেপি বাড়ি ফিরে যাও। বাংলায় কোনও চেষ্টাই কোরো না।

আরও পড়ুন : বিজেপিকে একটিও ভোট নয়! ভবানীপুরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের সুর গণমঞ্চের

আরও একধাপ এগিয়ে কটাক্ষ সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের। নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর জ্ঞান আরও বেশি, সেটাই স্বাভাবিক। সেই প্রসঙ্গেই তিনি (Akhilesh Yadav) লেখেন, একমাত্র তাঁরা নাম এভাবে বদলে ফেলতে পারেন, যাঁরা নিজেদের নাম বদলান।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...