Thursday, June 25, 2026

অল্পের জন্য রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা! দুর্ঘটনায় দুমড়ে গেল কনভয়ের পাইলট কার

Date:

Share post:

নির্বাচনী (West Bengal Election 2026) প্রচারের মাঝে পথ দুর্ঘটনা! সামান্যর জন্য রক্ষা পেলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। শুক্রবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের বীরশিবপুর উড়ালপুলের উপর দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বীরবাহা হাঁসদা, তবে আহত হয়েছেন দুই পুলিশকর্মী। আরও পড়ুন: H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে সড়কপথে কলকাতা আসছিলেন বীরবাহা হাঁসদা। রাত ১২টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পাইলট কারটি সজোরে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে। ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গাড়িতে থাকা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) এবং একজন কনস্টেবল গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ছুটে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। পরে বীরবাহা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...