Monday, April 27, 2026

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে ‘ফৌজদারি অপরাধ’ বলা যায় না। একটি মামলার শুনানিতে সোমবার এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বি. ভি. নাগারত্না জানান, বিয়ের আইনি রক্ষাকবচহীন এই ধরনের সম্পর্কে কিছু সহজাত ঝুঁকি থাকে, যা নারী ও পুরুষ উভয়কেই মেনে নিতে হবে। আরও পড়ুন: ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

এক মহিলার দায়ের করা ধর্ষণ ও লাঞ্ছনার মামলার প্রেক্ষিতে আদালত জানায়, দীর্ঘদিনের সম্মতিক্রমে গড়ে ওঠা সম্পর্ক কেবল বিচ্ছেদের কারণে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য হতে পারে না। বিচারপতির মতে, শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি ভাঙা মানেই তা অপরাধ নয়। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ লিভ-ইন সম্পর্কের ব্যক্তিগত দায়বদ্ধতা ও আইনি সীমারেখাকে আবারও স্পষ্ট করে দিল।

Related articles

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...