Thursday, April 30, 2026

স্ট্রংরুম- গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি কমিশনের!

Date:

Share post:

রাজ্যে দু’দফায় নির্বাচন (Election) শেষ হয়েছে। ভোটগণনা আগামী ৪ মে ২০২৬- এ। এই মুহূর্তে ইভিএম (EVM) ও ভিভিপ্যাট (VVPAT) রাখা রয়েছে স্ট্রংরুমে, আগামী সোমবার সকালে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট গণনাকেন্দ্রগুলিতে। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তবে এবার স্ট্রংরুম ও গণনাকেন্দ্রের জন্য আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (EC)। এর আগে নিরাপত্তায় ২০০ কোম্পানি বাহিনী ছিল, তবে সূত্রের খবর সেই সংখ্যাটা বাড়তে চলেছে।

রেকর্ড ভোটদানে নজির গড়েছে পশ্চিমবঙ্গ। বাংলার মানুষের রায় কোন দিকে তা জানতে আর মাত্র চার দিনের অপেক্ষা। তৃণমূল আত্মবিশ্বাসী প্রত্যাবর্তন নিয়ে, প্রথমবার জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। জনমত আপাতত যন্ত্রবন্দি, তাই এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলের হাইভোল্টেজ আলোচনার কেন্দ্রবিন্দুতে স্ট্রংরুম আর গণনাকেন্দ্রের নিরাপত্তা। এখন পর্যন্ত ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি পাহারার দায়িত্বে ছিল।প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ১২-১৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর মিলেছে। এবারে ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে। কোথায় কত সংখ্যায় নিরাপত্তাবাহিনী বাড়ানো হয় সেদিকে নজর সব দলের।

Related articles

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...