Thursday, April 30, 2026

এক্সিট পোল নিয়ে উচ্ছ্বসিত হবেন না: বঙ্গ বিজেপিকে ‘দুষে’ কী বার্তা তথাগতর

Date:

Share post:

বিধানসভা ভোট (Elections 2026) মিটে যাওয়ার পরে এক্সিট পোলে যে ফলই দেখাক না কেন, তা নিয়ে উৎসাহিত হওয়ার কারণ দেখছেন না বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের কাঠগড়ায় তুলে কর্মীদের তথাগতর বার্তা, “পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না।“

দ্বিতীয়দফার ভোটগ্রহণের সময়সীমা পার হতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক্সিট পোল (Exit Poll) প্রকাশ হয়েছে। বেশিরভাগ মিডিয়াই এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে। তা দেখে বঙ্গ বিজেপি নেতৃত্ব যতই উৎফুল্ল হোন, পরিবর্তনের আশা নেই তথাগত রায়ের। অন্তত এমনটাই ইঙ্গিত তাঁর স্যোশাল মিডিয়া পোস্টে (Social Media Post)। একুশের বিধানসভা নির্বাচনের পরে এক্সিট পোলের উদাহরণ টেনে তিনি লেখেন, “২০২১-এর কথা ভুলবেন না।“ কারণ, সেবারও তৃণমূল সরকারের পতন ও বিপুল আসন নিয়ে বিজেপির ক্ষমতায় আসার পক্ষে ছিল এক্সিট পোল। কিন্তু বুথ ফেরত সমীক্ষার সব হিসেব উল্টে দিয়ে ২১৩টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। ৭৭টি আসন ছিল বিজেপির ঝুলিতে। পরে পদ্ম ছেড়ে জোড়াফুলে বেশ কয়েকজন বিধায়ক চলে যাওয়ায়, সংখ্যাটা আরও বদলে যায়।

এবারও এক্সিট পোলে প্রত্যাবর্তন ও পরিবর্তন দুয়ের সম্ভাবনার কথা থাকলেও এক্সিট পোলে উচ্ছ্বসিত না হওয়ার বার্তা দিলেন বিজেপি প্রবীণ নেতা। নিজের স্যোশাল মিডিয়া পোস্টে তথাগত (Tathagata Roy) লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না। ভোটগণনা এখনও বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে। কোথাও যেন না যায়। ২০২১-এর কথা ভুলবেন না। যে শিম্পাঞ্জির উপর পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব ন্যস্ত ছিল, সে বেলা সাড়ে বারোটার সময় আত্মসমর্পণ করে, ’মমতাজী কে প্রতি শুভকামনা হ্যায়’ বলে রাজ্য ছেড়ে পালায়।“

‘কামিনীকাঞ্চন’ থেকে শুরু করে বঙ্গবিজেপি নেতৃত্বের দক্ষতা- সব কিছু নিয়েই এর আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন তথাগত। এবার এক্সিট পোল নিয়ে তাঁর পোস্টে ফের পদ্মশিবিরকেই খোঁচা।

Related articles

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...