Saturday, June 27, 2026

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

Date:

Share post:

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল। এরপর বেশ কিছু জায়গায় ইভিএম বিতর্কের (EVM controversy) কারণে পুনরায় ভোটাভুটি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার পর শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন (West Bengal Repoll) শুরু হল। এর মধ্যে রয়েছে মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথ। এদিন সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব।

রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচনের মাঝে দ্বিতীয় দফাতে ফলতা থেকে ৩২টি অভিযোগ জমা পড়ে কমিশনের হাতে। যদিও এখানে পুনর্নির্বাচন প্রসঙ্গে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা সংক্রান্ত অভিযোগ জমা পড়ে ডায়মন্ড হারবারে মগরাহাট পশ্চিম থেকে। সমস্ত জায়গা সরে জমিনে পর্যবেক্ষণ করেন বিশেষ অবজার্ভার সুব্রত গুপ্ত। তার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই শনিবারের পুনর্নির্বাচনের কথা জানায় কমিশন। সকাল থেকে ভোট গ্রহণ পর্ব আপাতত শান্তিপূর্ণ।

 

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...