মহাকুম্ভের ভাইরাল কন্যার (Viral Girl of Mahakumbh) সঙ্গে অশালীন আচরণ সনোজ মিশ্রর (Sanoj Mishra)! ‘দ্য মনিপুর ডায়েরি’ পরিচালকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ তুলে এবার পকসো আইনে মামলা দায়ের করলেন মোনালিসা ভোঁসলে (Monalisa Bhonsle)। ভাইরাল গার্ল অভিনয় জীবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় আক্ষেপের সুর শোনা গেছিল সনোজের গলায়।বলেছিলেন, “মোনালিসা গঙ্গার মতো পবিত্র ছিল, কিন্তু লাভ জিহাদে ফেঁসে গেল।” এরপর থেকে অভিনেত্রী পরিচালকের সম্পর্ক নিয়ে শুরু হয় ফিসফাস। তবে এবার সরাসরি মোনালিসা মামলা দায়ের করলেন সনোজের বিরুদ্ধে।

আরও পড়ুন : বিজেপির মহারাষ্ট্রে নিরাপদ নয় ৪ বছরের শিশু! ধর্ষণ-খুনে অভিযুক্ত ৬৫-র বৃদ্ধ
রাতারাতি সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছিলেন মোনালিসা। তাঁর চোখের মণির রং নজর কেড়েছিল নেটপাড়ার। তড়িঘড়ি ভাইরাল কন্যার অভিনয়ের প্রস্তাব পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল। সেই মোনালিসা এবার বলিউডের অন্দরের ছবি প্রকাশ্যে নিয়ে এলেন।গত মার্চেই এক সাংবাদিক বৈঠকে মোনালিসা জানিয়েছিলেন, নেপাল ও দেরাদুনে ‘দ্য ডায়েরি অফ মনিপুর’ সিনেমার শ্যুটিং চলাকালীন সনোজ মিশ্র তাঁকে একাধিকবার অশালীনভাবে স্পর্শ করেন। অভিনেত্রীর কথা অনুযায়ী, “সনোজ মিশ্র অত্যন্ত নোংরা মানুষ। শ্যুটিংয়ে তিনি বেশ কয়েকবার আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, আমাকে জাপটেও ধরেছিলেন। আমি আমার পরিবারকে জানিয়েছিলাম যে, সনোজ (Sanoj Mishra) আমাকে খারাপভাবে স্পর্শ করেছেন, কিন্তু পরিবার আমার পাশে দাঁড়ায়নি। আসলে ওরা টাকার জন্য চুপ ছিল।” এখানেই শেষ নয়, পরিচালকের বিরুদ্ধে সিনেমাও টোপ দিয়ে অভিনেত্রীদের শ্লীলতাহানি করার মারাত্মক অভিযোগও এনেছেন তিনি। মোনালিসা জানিয়েছেন এতদিন পর্যন্ত পরিবার পাশে না থাকায় তিনি মামলা দায়েরের সাহস করে উঠতে পারেননি। তবে এবার তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে। সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা চলছে। তাই আর চুপ করে থাকতে নারাজ মহাকুম্ভের ভাইরাল গার্ল। এবার পরিচালকসহ বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ও আইনজীবির বিরুদ্ধেও মামলা করেছেন তিনি।

–

–

–

–

–
–
–
