Saturday, May 2, 2026

মার্কিনিদের বোকামির মোকাবিলায় প্রস্তুত ইরান! ফের যুদ্ধ শুরু?

Date:

Share post:

ফের শুরু হতে চলেছে আমেরিকা(USA)-ইজরায়েল(Israel)-ইরান(Iran) যুদ্ধ। ইরানের(Iran) সেনাবাহিনী বলছে, আমেরিকার সঙ্গে খুব শীঘ্রই সংঘাত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে, মার্কিনিদের পক্ষ থেকে যেকোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা বোকামির মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জানিয়েছেন, এতে এমন সব বিষয় উল্লেখ করা হয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না। আর তারপরই তেহরান যুদ্ধ শুরু সম্ভাবনার কোথা জানিয়েছে।

ইরানের সেনা সদর দফতরের উপপ্রধান মহম্মদ জাফর আসাদি বলেন, “মার্কিন আধিকারিকদের কর্মকাণ্ড ও বিবৃতিগুলি মূলত প্রচার ভিত্তিক। তাঁদের আসল উদ্দেশ্য হল তেলের দাম হ্রাস করা এবং নিজেরা যা জঞ্জাল ছড়িয়েছে সেগুলি পরিষ্কার করা। আমেরিকা যদি নতুন করা কোনও অভিযান চালায়, তাহলে তার কড়া জবাব দিতে প্রস্তুত ইরানি সেনা।”

এদিকে মার্কিন একটি রিপোর্ট অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি ফের যুদ্ধ শুরু করে সেক্ষেত্রে নয়া যে পরিকল্পনা রয়েছে তা হল, ইরানের পরিকাঠামো ধ্বংস করতে সেখানে ছোট অথচ মারণ হামলা চালানো। সেন্টকমের আশা, এটি তেহরানের ওপর চাপ তৈরি করবে এবং তাকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। মার্কিন বাহিনী আশা করছে, ব্যাপকহারে বোমা বর্ষণ শুরু হলে, শান্তি আলোচনার শর্ত নিয়ে আলোচনার সময় ইরান পারমাণু ইস্যুতে আরও নমনীয় হতে পারে।

ইরানে প্রায় ৬৪ দিন পুরোপুরি বন্ধ ইন্টারনেট পরিষেবা। কঠোরভাবে নিয়ন্ত্রিত ইন্টারনেট সারা দেশজুড়ে চাকরি ও ব্যবসার ওপর প্রভাব ফেলেছে।

ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকা ও ইজরায়েল একযোগে ইরানের উপর হামলা এবং পাল্টা হামলা চলছিল। এই যুদ্ধ ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে। এর মধ্যে পাকিস্তানে শান্তি আলোচনার ব্যর্থ হয়েছে।

Related articles

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...

দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়! পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

ভোট পরবর্তী হিংসায় দফায় দফায় উত্তেজনা বাড়ছে উত্তর ২৪ পরগনার ফলতায়। অভিযোগ ওঠে ২৯ তারিখ ভোটের দিন ইভিএমে...

দুশোর বেশি আসনে জিতছি, না বললে কাউন্টিং সেন্টার ছাড়বেন না: বার্তা তৃণমূল সুপ্রিমোর, লড়াকুদের পুরস্কারের ঘোষণা

“অনেক লড়াই করেছেন যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। ২০০-র বেশি আসন পাব। রাত ২ টা বাজলেও কাউন্টিং...

বিরোধীরাও নিশ্চিত তৃণমূল ২০০-র বেশি আসন জিতছে: নথি পেশ কুণালের

নির্বাচনের ফল ঘোষণার আগে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল আসন ধরে ধরে হিসাবে ব্যস্ত। একদিকে যেমন ভোট গণনা নিয়ে...