Sunday, May 3, 2026

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

Date:

Share post:

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত প্রকাশের মধ্যেই তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রত্যাবর্তন নিয়ে আগাম শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “দিদি আছেন, দিদিই থাকবেন।“ বাংলার ভোটগণনায় ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের খবরটি শেয়ার করে অখিলেশ লেখেন, ২৩৪ টি আসন পাবে তৃণমূল।
আরও খবর: নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

সোমবার সকাল থেকে রাজ্যে ২৯৩টি আসনে ভোট গণনা (Vote Counting)। তার আগে রবিবার নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি ও কমিশনকে নিশানা করে পোস্ট করেন অখিলেশ (Akhilesh Yadav)। বাংলার ভোটগণনায় ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের খবরটি শেয়ার করে তথা সমাজবাদী পার্টির প্রধান লেখেন,
“এর মানে হলো, বিজেপি (BJP) সরকারও নির্বাচন কমিশনের ব্যবস্থার উপর আস্থা নেই এবং বিজেপি শোচনীয় পরাজয়ের সম্মুখীন হচ্ছে।
এর আরও অর্থ হল, নির্বাচনে উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ২৩৪টি আসনে জিতছে, তা সঠিক।
দিদি এখানে আছেন, দিদি সেখানেই থাকবেন!”

এর আগেও ভোট চলাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ লেখেন, ”বিজেপির বিরুদ্ধে একা বাঘিনীর মতো লড়ছেন”। এবার ফলাফলের আগেও মমতা ‘দিদি’র পাশে থাকার বার্তা দিলেন অখিলেশ।

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...