নির্বাচনের আগে বিজেপির নেতারা দিল্লি থেকে এসে উস্কানি দিয়েছিলেন। এবার তার ফল ভোটের ফল ঘোষণার পরে বুঝছে বাংলার একের পর এক এলাকা। সবার আগে সব থেকে মর্মান্তিক ঘটনার সাক্ষী বেলেঘাটা। তৃণমূল কর্মী তথা বুথ এজেন্ট (TMC booth agent) বিশ্বজিৎ পট্টনায়েককে রাজনৈতিক হিংসার শিকার হয়ে খুন (murder) হতে হল। বেলেঘাটা থেকে জয়ী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) একদিকে যেমন এলাকা শান্তি বজায় রাখার বার্তা দেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে, সেই সঙ্গে স্পষ্ট দাবি করেন, এলাকার বিজেপি কর্মীদের সহযোগিতায় বহিরাগতরা ঢুকে অশান্তি ও খুনের রাজনীতি চালাচ্ছে।

সোমবার নির্বাচনের ফল প্রকাশের পরে সন্ধ্যাতেই খুনের ঘটনা বেলেঘাটার (Beleghata) ৩৫ নম্বর ওয়ার্ডে। বাড়ি থেকে ডেকে বের করে নিয়ে দরজার বাইরে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ। মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত হয় এনআরএস হাসপাতালে। বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ভোট পরবর্তী হিংসা (post poll violence) কারা করছে? যারা ভোটের আগে উস্কানি (prepoll instigation) দিয়েছে তারা করছে। ভদ্রমহিলার স্বামী মারা গিয়েছেন। তাঁর তিন বছরের সন্তান। একমাত্র উপার্জনকারী ছিলেন বিশ্বজিৎ। তাঁকে ফোন করে করে ডেকে বের করল কে? গণনার দিন তাঁকে কারা বের করল। কেন ধস্তাধস্তি, কেন রক্তপাত। ওনারা পুলিশকে বয়ান দিচ্ছেন। এইভাবে একজনকে হত্যা করা হবে। তার তদন্ত পুরদস্তুর হওয়া উচিত।
বেলেঘাটায় সোমবার ফলাফল ঘোষণার পরে শুধু এই খুনের ঘটনাই নয়, একাধিক পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব হিংসা বন্ধ হওয়ার দাবি জানালেও আদতে তাদের ইন্ধনেই যে হচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কুণাল। তাঁর দাবি, গোটা বেলেঘাটা (Beleghata) জুড়ে বিজেপি এটা পরিকল্পিতভাবে (preplanned) চালাচ্ছে। স্থানীয় ছেলে চারপাঁচটা। বাকিদের চেনা যাচ্ছে না। তাদের যেন পথ দেখে নিয়ে আসা হচ্ছে। শুধু এসে গণ্ডগোল করে, হামলা করে দিয়ে চলে যাচ্ছে। বিজেপির হাই কমান্ড বলছে যেন অশান্তি না হয়। এটা ক্যামোফ্লেজড। আসলে এটা পূর্ব পরিকল্পিত। বিপুল পরিমাণ বহিরাগত ঢুকিয়ে দিয়ে এটা হচ্ছে। স্থানীয় যারা তারা হয়তো দু-চারজনকে চিনিয়ে দিচ্ছে।

আরও পড়ুন : বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বিজেপির শীর্ষ নেতৃত্বের দ্বারাই যে বিভিন্ন হামলার ঘটনা পরিকল্পিভাবে (preplanned) হচ্ছে, তার প্রমাণ তুলে ধরে কুণালের দাবি, বহু ক্ষেত্রে এরকম হচ্ছে, লোকাল যারাতারাই আমাদের সঙ্গে যোগাযোগ করে বলছে যে এই অংশটা এই ঝামেলাটা করতে চায়। আমরা কিন্তু এসবের মধ্যে নেই। ফলে বিজেপি যে পরিকল্পিতভাবে বাইরের, সেটা অন্য এলাকার বা অন্য রাজ্যের লোক এনে হামলাটা চালাচ্ছে তার নিন্দা করছি।

–

–

–
–
–
