Wednesday, May 6, 2026

তৃণমূলের সঙ্গে ইনিংস শেষ, দল ছাড়ার ঘোষণা মনোজের

Date:

Share post:

প্রাক্তন সরকারের বিদায়ের পর বিস্ফোরক বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিদায়ী মন্ত্রী মনোজ তিওয়ারি( Manoj Tiwary)। স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

২০২১ সালে তৃণমূলে যোগ দেন মনোজ তিওয়ারি( Manoj Tiwary), শিবপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন মমতার মন্ত্রিসভায় ক্রীড়া প্রতিমন্ত্রী হন মনোজ। তবে ২০২৬ সালে ভোটে দল তাঁকে টিকিট দেয়নি। টিকিট না পাওয়ার পরই দলের সঙ্গে দূরত্ব বাড়ে মনোজের। ভোটের ফলের দিকে নজর ছিল মনোজের। ফল প্রকাশ্যে আসতেই ঘোষণাটা করে ফেললেন মনোজ।

ভিডিও প্রকাশ করে শুধু দলই ছাড়ার ঘোষণাই করলেন মনোজ। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী। তাঁর মারাত্মক অভিযোগ , পাঁচ কোটি টাকা দিতে রাজি না হওয়ায় দল তাঁকে হাওড়ার শিবপুর আসন থেকে টিকিট দেয়নি।

সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ‘‘দেখুন, এই বিপর্যয়ে আমি একদমই অবাক হইনি। যখন একটা গোটা দল দুর্নীতিতে ডুবে থাকে আর কোনও ক্ষেত্রেই কোনও উন্নয়ন হয় না, তখন এটাই স্বাভাবিক। হওয়ারই ছিল।‘শুধুমাত্র যারা মোটা টাকা দিতে পেরেছে, তারাই টিকিট পেয়েছে। এবার অন্তত ৭০-৭২ জন প্রার্থী টিকিট পেতে প্রায় পাঁচ কোটি টাকা করে দিয়েছেন। ’’

বর্তমানে বাংলা দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন মনোজ।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...