Wednesday, May 6, 2026

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

Date:

Share post:

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতদিন সৌমিত্র মোহন পরিবহণ দফতরের সচিব পদের পাশাপাশি শ্রম দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থেই এই নিয়োগ কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রাজভবনের এই গুরুত্বপূর্ণ পদেই বহাল থাকবেন।

নবান্ন সূত্রে খবর, সৌমিত্র মোহনের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে সাফল্যের সঙ্গে কাজ করার রেকর্ডকেই এই নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবহণ ও শ্রমের মতো দু’টি জনগুরুত্বপূর্ণ দফতর সামলানোর দক্ষতাকে রাজভবনের প্রশাসনিক কাজকর্ম এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে প্রশাসন। প্রশাসনিক মহলের মতে, রাজ্যপালের সচিব পদটি অত্যন্ত সংবেদনশীল এবং তাৎপর্যপূর্ণ। রাজভবনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা ছাড়াও রাজ্য সরকারের সঙ্গে সেতুবন্ধন এবং সাংবিধানিক প্রক্রিয়ার ক্ষেত্রে এই পদে আসীন আধিকারিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজভবন ও নবান্নের সমীকরণ যখন বারংবার চর্চায় উঠে আসে, সেখানে সৌমিত্র মোহনের মতো অভিজ্ঞ আধিকারিককে নিয়োগ করার সিদ্ধান্ত অত্যন্ত কৌশলী বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

_

_

_

_

_

_

_

_

Related articles

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...