Wednesday, May 6, 2026

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

Date:

Share post:

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা। ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন’ (AISBISF)-এর পক্ষ থেকে এই দু’দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে মাসের শেষে টানা চার দিন (২৩ ও ২৪ মে শনি ও রবিবার মিলিয়ে) SBI-এর পরিষেবা বন্ধ থাকতে পারে। যার জেরে সমস্যায় পড়তে পারেন লক্ষ লক্ষ গ্রাহক।

ব্যাঙ্ক কর্মীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেতন বৈষম্য এবং পেনশনের মতো মৌলিক দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ উদাসীন। তাঁদের ১৬ দফা দাবির মধ্যে প্রধান কয়েকটি দাবি হলো ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর অধীনে থাকা কর্মীদের জন্য পেনশন ফান্ড ম্যানেজার নির্বাচনের অধিকার এবং পেনশনের স্বচ্ছতা রাখা। খালি পদগুলিতে নিয়োগ করা। এছাড়াও ছাড়া কর্মী সঙ্কট, ব্রাঞ্চে কর্মী সংখ্যা বাড়ানো, পদোন্নতির সমান সুযোগ, কাজের চাপ কমানো, কর্মীদের অধিকার রক্ষা, ট্রান্সফার পলিসিতে স্বচ্ছতা আনা, কাজের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন। আরও পড়ুন: ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

আগামী ২ মে সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটের নোটিশ দেওয়া হয়েছে। ধর্মঘটের আগে ১৯ মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং ২১ মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও নিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় কোনও সমাধান সূত্র না বেরোলে ২৫ মে থেকে বড় করে কর্মবিরতি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Related articles

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...