Wednesday, May 6, 2026

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

Date:

Share post:

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব(Mohammedan Sporting Club)। এই চিঠিতে ৭ দিনের মধ্যে অবনমন স্থগিত এবং জরুরি এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডাকার দাবি জানানো হয়েছে। যদি ফেডারেশন কোনও পদক্ষেপ না নেয়, তাহলে মহামেডান আইনি পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছে।

মহমেডান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বত্ব নিয়ে টালবাহানায় প্রায় দীর্ঘদিন পর আইএসএল শুরু হয়েছে। এরফলে বহু ক্লাবকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সঠিক পরিকল্পনাও করা যায়নি। কোনও মতে ফেডারেশন আইএসএল আয়োজন করলেও জোর করে ক্লাবগুলির থেকে অংশগ্রহণ বাবদ টাকার দাবি করেছে, এর ফলে অবনমনের বিরোধিতা করছে শতাব্দী প্রাচীন ক্লাব।

চলতি আইএসএলে শুরুটা একে বারেই ভালো হয়নি কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের। প্রথম থেকেই হারের মুখ দেখতে হচ্ছিল মহমেডানকে। আসলে অন্য দল গুলির তুলনায় অনেক দুর্বল সাদা কালো ব্রিগেড।একে তো দলে কোনও বিদেশি নেই তারউপর কোনও ভালো ভারতীয় ফুটবলার নেই। ফুটবলার দিন এক ঝাঁক তরুন ফুটবলারদের নিয়ে দল গঠন করতে হয়েছে মহমেডান (Mohammedan Sporting Club) কর্তৃপক্ষকে। অন্য দলের তুলনায় অনেকটাই কম জোরি এবারে সাদাকালো ব্রিগেড। তার প্রভাব পড়ছে মাঠের পারফরম্যান্স। অবনমনের আতঙ্ক বাড়ছে শতাব্দী প্রাচীন ক্লাবের। আপাতত তিন পয়েন্ট নিয়ে সবার নীচে আছে সাদা কালো ব্রিগেড।

বেতন বকেয়া থাকায় শেষ পর্যন্ত অনুশীলন বয়কট করেন মহামেডানের ফুটবলাররা(Mohamedan Footballers)। গত ১ লা মে নির্ধারিত সময়ে মাঠে এসে একা দাঁড়িয়ে রইলেন কোচ মেহরাজউদ্দিন মাঠে এসে ঘন্টা খানেক অপেক্ষা করলেন ফুটবলারদের,কিন্তু মহামেডান ফুটবলারদের অনুশীলন বয়কটের দরুন এলেন না কোন ফুটবলার। পরে অবশ্য বেতন সমস্যা মিটিয়ে অনুশীলন শুরু করেছে মহমেডান ফুটবলাররা।

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...